Dhaka , Sunday, 1 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট

কালিয়াকৈরে রাতভর অভিযান: মাটি খেকো ১৩ জনের কারাদণ্ড, ট্রাক জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:35:21 pm, Tuesday, 15 March 2022
  • 225 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে রাতভর অভিযান: মাটি খেকো ১৩ জনের কারাদণ্ড, ট্রাক জব্দ

মো.ইমরান হোসেন, 
 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।। 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  কৌশলে গভীর রাতে অবৈধভাবে সরকারি জমি, নদী, খাল-বিল ও ফসলি জমির মাটি লুটে নিয়ে যাচ্ছে  ইটভাটায়। এমন অভিযোগের প্রেক্ষিতে রাতভর ভ্রাম্যমান আদালতের  এক বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার দুপুরে ১৩ মাটি ব্যবসায়ী ও ট্রাক চালককে কারাগারে  পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে পাঁচটি ট্রাক ও একটি ভেক্যু।
    ভ্রাম্যমাণ আদালতে চানপুর এলাকার লৌহজং নদীর তীর ও মাঝুখান এলাকায় পৃথক অভিযানে   দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মাঝুখান এলাকার রায়হান হোসেন, কামাল হোসেন, ভান্নারা এলাকার আব্দুস কদ্দুস, চানপুর এলাকার মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আকবর হোসেন, ইমদাদুল হক, আব্বাস আলী, সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া  গণকপাড়া এলাকার উসমান গণি, সহিদুল, ধামরাই সদর এলাকার শামীম হোসেন, ও দোহার থানার মুকছেদপুর এলাকার জাহাঙ্গীর আলম।
এলাকাবাসী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, প্রশাসনের নজর এড়িয়ে এক সময় প্রকাশ্যে দিবালোকেই বিভিন্ন এলাকার সরকারী জমি, নদী, খাল-বিল ও ফসলি জমির মাটি লুট করে নেওয়া হতো পার্শ্ববর্তী ইটভাটাগুলোতে। এ বিষয়ে নজরে এলে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে চলে যায়। ফলে এসব মাটি খেকোরা শুধু সময় পরিবর্তনের মাধ্যমে কৌশলে গভীর রাতে অবৈধভাবে মাটি লুটে নিয়ে যাচ্ছে স্থানীয় ইটভাটায়। আর এ মাটি লুটে সরকার দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরাও জড়িত বলে অভিযোগ উঠেছে। গত রবিবার গভীর রাতে চানপুর এলাকায় লৌহজং নদীর তীর কেটে মাটি লুট করে নিয়ে যাচ্ছে মাটি খেকোরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল উদ্দিনের নেতৃত্বে এই এলাকায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আকবর হোসেন, ইমদাদুল হক, আব্বাস আলী, উসমান গণি, শামীম হোসেন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম নামে ১০ জন মাটি ব্যবসায়ী, ট্রাক ও ভেক্যু চালককে আটক করা হয়। এসময় আটককৃতদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া তিনটি ট্রাক ও একটি ভেক্যুর চাবি জব্দ করা হয়।
এর আগে একই রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝুখান বাজার এলাকায় সরকারী জমির মাটি লুট করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে রায়হান হোসেন, কামাল ও আব্দুস কুদ্দুসকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া দুটি ট্রাক ও একটি ভেক্যু জব্দ করা হয়েছে। পরে গতকাল সোমবার দুপুরে দন্ড প্রাপ্ত আসামীদের গাজীপুর কারাগারে পাঠানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, সার্টিফিকেট সহকারী জাকির হোসেনসহ আনসার সদস্যরা। 
         ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল উদ্দিন জানান, অবৈধভাবে মাটি লুট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ১৩ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া চারটি ট্রাক ও একটি ভেক্যু জব্দ করা হয়েছে। 
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

কালিয়াকৈরে রাতভর অভিযান: মাটি খেকো ১৩ জনের কারাদণ্ড, ট্রাক জব্দ

আপডেট সময় : 04:35:21 pm, Tuesday, 15 March 2022