
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
গাজীপুরের কালিয়াকৈরে আল- আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
রোববার সকাল দশটায় কালিয়াকৈর বাইপাস এলাকায় আল- আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা মিলনায়তনে
পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও চন্দ্রা সুবর্ণ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মো. সালাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজদের ওস্তাদ হাফেজ ক্বারী মো.জহিরুল ইসলাম, বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড যাত্রাবাড়ী ঢাকা সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা ক্বারী আব্দুল করীম , হাফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা যাত্রাবাড়ী সিনিয়র শিক্ষক মাওলানা মো. ইমরান হোসাইন | অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মেহেদী হাসান ৷

























