Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কটিয়াদীতে কমরভোগ-মন্ডলভোগ রাস্তার বেহাল দশা ও দুর্ভোগ 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:29:44 pm, Friday, 13 August 2021
  • 216 বার পড়া হয়েছে

কটিয়াদীতে কমরভোগ-মন্ডলভোগ রাস্তার বেহাল দশা ও দুর্ভোগ 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কমরভোগ-মন্ডলভোগ রাস্তাটি প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় রাস্তাটি খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্চেন।

বৃষ্টি হলেই হাটু পরিমাণ কাদা জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কমরভোগ থেকে শুরু করে মুমুরদিয়া হয়ে মন্ডলভোগ পর্যন্ত রাস্তাটি প্রায় ছয় কিলোমিটার।

এলাকাবাসী জানান, তিন বছর আগেও এ রাস্তা দিয়ে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ছিল। কিছুদিন আগে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এলজিইডির মাধ্যমে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করলেও রহস্যজনক কারণে কাজটি বন্ধ হয়ে যায়। এই ছয় কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে দুটি সেতু। সেতুগুলোর অবস্থাও খুবই করুণ বলে এলাকাবাসী জানিয়েছেন।
এলাকার আলাউদ্দিন মিয়াসহ গ্রামবাসী অনেকেই জানান,একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটিতে ভেকু দিয়ে মাটি উঠিয়ে এমন করুণ দশা করেছে। তারা কাজটি শুরু করেও অজ্ঞাত কারণে বন্ধ করে দেয়। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

সিএনজিচালক ও রিকসাচালকরা আবু ইউসুফ জানান, রাস্তা ছোট-বড় গর্তের জন্য যাত্রীরা আরামে গাড়িতে বসতে পারে না। তারপরও ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়।সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে। যাতায়াত করাই দুষ্কর।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাত্র দুই মাস হলো তিনি এখানে যোগদান করেছেন। এ রাস্তার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

কটিয়াদীতে কমরভোগ-মন্ডলভোগ রাস্তার বেহাল দশা ও দুর্ভোগ 

আপডেট সময় : 03:29:44 pm, Friday, 13 August 2021