Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:26:46 pm, Thursday, 8 January 2026
  • 280 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার জেলা পুলিশের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ০৭ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা। এসময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্সস্থ ড্রিল শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা, দাবি ও কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর সমাধানে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কল্যাণ সভায় উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ অপহরণ মামলার ভিকটিম উদ্ধারে বিশেষ ভূমিকার জন্য মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক এবং মাদক উদ্ধার অভিযানে সন্তোষজনক সাফল্যের জন্য মাননীয় ডিআইজি মহোদয় কর্তৃক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সভার শেষ পর্যায়ে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত এটিএসআই/১৪৭ মোঃ শফিউল আলম-কে অবসরজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক প্রদান করেন।

এরপর দুপুর ১২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানগুলোতে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 01:26:46 pm, Thursday, 8 January 2026