Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:45:52 pm, Tuesday, 30 December 2025
  • 78 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড একটি দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

সম্প্রতি ক্রু স্বল্পতা ও অনভিজ্ঞতার কারণে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এবং ‘এমভি কর্নফুলী এক্সপ্রেস’ পর্যটকবাহী জাহাজ চরে আটকে পড়ার ঘটনা ঘটে। পরবর্তীতে ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনাও সংঘটিত হয়। এসব ঘটনায় পর্যটকদের জান-মালের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে এবং এর নেতিবাচক প্রভাব দেশের পর্যটন খাতের ওপর স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর সমন্বয়ে কক্সবাজারের নোনিয়াছড়া সংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে পর্যটকবাহী জাহাজসমূহে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জাহাজসমূহের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও, যাত্রীদের তালিকা সংরক্ষণ এবং জাহাজের নির্ধারিত ধারণক্ষমতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্ট এর ব্যবস্থা এবং তা পরিধান নিশ্চিত করার পাশাপাশি জাহাজের ক্যাপ্টেন/মাস্টার ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালীন জাহাজসমূহের ক্যাপ্টেন/মাস্টার ও ক্রুদের অসংগতি পরিলক্ষিত হলে তা সুরাহা করতে প্রচলিত বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।

আপডেট সময় : 07:45:52 pm, Tuesday, 30 December 2025