Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ

কক্সবাজারের এনজিওগুলোর সক্ষমতাকে অবজ্ঞা করায় ইউএনএইচসিআর’র অংশীদারিত্বের সিদ্ধান্ত বাতিলের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:12:41 pm, Tuesday, 25 November 2025
  • 111 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম (সিসিএনএফ) এর আয়োজনে ইউএনএইচসিআর কক্সবাজারের স্থানীয় এনজিওদের সক্ষমতাকে অবজ্ঞা করেছে- শীর্ষক সংবাদ সম্মেলনের করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আয়োজিত এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সিসিএনএফ-এর কো-চেয়ার রেজাউল করিম চৌধুরী, হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, অধিকার কক্সবাজারের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট আবু মুসা, অর্ণব কক্সবাজারের প্রধান নুরুল আজিম, সিইএইচআরডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াস মিয়া, এসবিএসকেএস আর নির্বাহী পরিচালক নুরুল আমিন ও ইপসার হোসনে আরা রেখা।
সংবাদ সম্মেলনে কোস্ট ফাউন্ডেশনের মোঃ শাহিনুর ইসলাম বলেন, জানা গেছে ইউএনএইচসিআর ২০২৬-২০২৯ অংশীদারিত্বের জন্য কক্সবাজারের সকল স্থানীয় এনজিওর সাথে অংশীদারিত্ব বন্ধ করে আন্তর্জাতিক ও কক্সবাজারের বাইরের এনজিওকে দিয়েছে। অথচ তারা ২০২৫ সালের অক্টোবরে স্থানীয়করণ গাইডলাইন প্রকাশ করেছে। যাতে তারা স্থানীয় অংশীদারিত্বের উপর অধিক গুরুত্ব দিয়েছে। তিনি আরো বলেন, ইউএনএইচসিআর ২০২৫ সালের অংশীদারিত্বে কক্সবাজারের স্থানীয় এনজিও থাকলেও, ২০২৬-২০২৯ সালের অংশীদারিত্বের জন্য তারা কোন স্থানীয় এনজিওকে তহবিল প্রদান করবে না। তারা শুধুমাত্র জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাকে তহবিল প্রদান করবে। তাদের এই সিদ্ধান্ত কক্সবাজারের স্থানীয় এনজিওদের সক্ষমতাকে অস্বীকার ও অবজ্ঞা করেছে। এর মাধ্যমে শুধুমাত্র জাতীয় ও আন্তর্জাতিক এনজিওদের উপর অধিক জোর দেওয়া হয়েছে। ইউএনএইচসিআর এই সিদ্ধান্ত তাদের স্থানীয়করণ প্রতিশ্রুতির সাথে সরাসরি সাংঘর্ষিক। তাই, তিনি তাদের ২০২৬-২০২৯ অংশীদারিত্বের সিদ্ধান্তকে বাতিলের দাবি জানান।
এ্যাডভোকেট আবু মুসা বলেন, বিশ্বব্যাংক কক্সবাজারের স্থানীয় মানুষের জন্য ঋণ এবং রোহিঙ্গাদের জন্য মোট ৭০০ মিলিয়ন ডলার অনুদান অনুমোদন করেছে। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের সংস্থাগুলো এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। অথচ তারা এই বাস্তবায়ন পরিকল্পনায় স্থানীয় এনজিও/সিএসও-গুলোকে অন্তর্ভুক্ত করেনি। তিনি এই বৈষম্যমূলক ব্যবস্থার প্রতিবাদ করেন। কারণ স্থানীয় মানুষের জন্য ঋণ এবং রোহিঙ্গাদের জন্য অনুদান একটি বৈষম্যমূলক ব্যবস্থা। পাশাপাশি, বিশ্বব্যাংকের অর্থায়নে জাতিসংঘের একটি সংস্থা রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে আবাসন নির্মাণ করবে। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য উন্নত আবাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি বলেন, এই আবাসনগুলো অবশ্যই প্রিফ্যাব্রিকেটেড বা পূর্ব নির্মিত ঘর হতে হবে। কোনো স্থায়ী কাঠামো তৈরির অনুমতি দেওয়া যাবে না। স্থানীয় সরকার এবং স্থানীয় এনজিও/সিএসও-দের সাথে পরামর্শ করে এর বিস্তারিত নকশা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
রেজাউল করিম চৌধুরী বলেন, ২০১৭ সালের রোহিঙ্গা আগমনের পর থেকে কক্সবাজারের স্থানীয় এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলো  মানবিক সাড়াদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি তাদের এই কার্যক্রমে আন্তর্জাতিক এনজিওগুলোর তহবিল সংগ্রহ এবং প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে তাদের দক্ষতা ও ভূমিকাকে সাধুবাদ জানান। তিনি বলেন, কিন্তু আন্তর্জাতিক এনজিও- যেমন, একশন এইড, এক্টেড তাদের উৎপত্তি অন্য দেশে হলেও তারা কক্সবাজারের স্থানীয় এনজিওগুলোর সাথে তহবিল পাবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। তিনি বলেন, আইএনজিওগুলোর উচিত তাদের নিজ দেশ থেকে তহবিল সংগ্রহ করা, বাংলাদেশের অভ্যন্তরিণ থেকে নয়।
মোঃ ইলিয়াস মিয়া বলেন, কক্সবাজার প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। বিপুল পরিমান রোহিঙ্গা জনসংখ্যা কক্সবাজারের প্রাকৃতিক সম্পদের ওপর চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, উখিয়া এবং টেকনাফে প্রতিদিন প্রায় ২৫ মিলিয়ন লিটারেরও বেশি পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে। উখিয়া ও টেকনাফের স্থানীয় মানুষের ভবিষ্যৎ পানির নিশ্চয়তার কথা বিবেচনা করে এখনই ক্যাম্পে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করতে হবে এবং বিকল্প ব্যবস্থা চালু করতে হবে। তিনি নাফ নদীর পানিকে ট্রিটমেন্ট করে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করার উপর জোর দেন এবং ভূ-উপরিভাগের পুকুর খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে বলেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা করে ক্যাম্পের পাশে ৩০০ একর নষ্ট জমি চাষাবাদের উপযোগী করতে বলেন।
আবুল কাশেম বলেন, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘকে ঘোষণা করতে হবে যে, তারা কক্সবাজারে কিভাবে বিশ্বব্যাংকের তহবিলে স্থানীয় এনজিও/সিএসওগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করবে। তিনি বলেন, কক্সবাজারের বাইরে থেকে ‘আমদানিকৃত’ কোনো এনজিও এই তহবিলের জন্য গ্রহণযোগ্য হবে না।
উল্লেখ্য যে, কক্সবাজারে দশ লক্ষাধিক রোহিঙ্গার উপস্থিতি বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দীর্ঘস্থায়ী মানবিক সংকট হিসেবে বিবেচিত। ২০১৭ সালে এই সংকট শুরুর সময় স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক এনজিওগুলো রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে, সাম্প্রাতিক সময়ে অংশীদারিত্ব বিষয়ক বেশ কিছু সিদ্ধান্তে এটি দেখা যাচ্ছে যে, জাতিসংঘের কিছু সংস্থাগুলো স্থানীয় এনজিও/সিএসও-গুলোকে অবমূল্যায়ন করছে। স্থানীয় এনজিও/সিএসওকে সমান অংশীদার হিসেবে গণ্য করা হচ্ছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত

কক্সবাজারের এনজিওগুলোর সক্ষমতাকে অবজ্ঞা করায় ইউএনএইচসিআর’র অংশীদারিত্বের সিদ্ধান্ত বাতিলের দাবি

আপডেট সময় : 07:12:41 pm, Tuesday, 25 November 2025