Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে ডা.শাহাদাত হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:55:02 pm, Friday, 8 November 2024
  • 378 বার পড়া হয়েছে

ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে ডা.শাহাদাত হোসেন।।

সি:স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম ব্যুরো।।
   
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা.শাহাদাত হোসেন বলেছেন- চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামীলীগের কাউন্সিলর যারা ছিলেন। তারা ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন পরিচ্ছন্ন কর্মীর নামে ১৫-১৬ হাজার টাকা বেতন নিত। আর সেসব প্রত্যেক কর্মীকে ৭- ৮ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকিটা তাদের -কাউন্সিলর- পকেটে রেখে লুপাট করেছে। এবং এ পরিচ্ছন্ন নেতাকর্মীদের অনেককেই আওয়ামী লীগের- যুবলীগের তাদের এখন পরিচ্ছন্ন কাজে দেখাও যায় না।
তিনি বৃহস্পতিবার রাতে নগরীর ওয়াজেদিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা ওয়াজেদ আলী খান ও মাওলানা আতিকুল্লাহ খানের বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি বলেন- আমি বলতে চাই যারা পরিচ্ছন্ন কর্মী আছেন- তারা যদি নগর পরিচ্ছন্নের কাজ না করেন তাদের বাদ দিয়ে নতুন নগর পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে। যারা প্রত্যেকটা ওয়ার্ডকে পরিস্কার রাখবেন। নালা নর্দমা পরিস্কার রাখবেন।
চট্টগ্রাম শহর সবার উল্লেখ করে মেয়র বলেন- এ শহরটা একা আমি মেয়র ডা. শাহাদাতের নয়- এ শহরটা হচ্ছে আপনাদের সবার- এই চট্টগ্রাম হচ্ছে আপনাদের সবার। তাই সবাইকে এ শহরটাকে সুন্দর করতে হবে- পরিষ্কার করতে হবে। একটা ময়লা আমি রাস্তায় না ফেলে সেটা আমি ডাস্টবিনে ফেলব। একটা মিনারেল ওয়াটার বোতল যেটা আমি রাস্তায় ফেললে- নালায় ফেললে জলাবদ্ধতা হবে- সেটা আমি ডাস্টবিনে ফেলব। একটা পলিথিন রাস্তায় না পেলে আমি ডাস্টবিনে ফেলব। এ ধরনের অভ্যাস আমাদের গড়তে হবে। 
পীরে কামেল মাওলানা আতিকুল্লাহ খান (রহ.) এর জীবনী তুলে ধরে তিনি বলেন, যুগে যুগে সুফি সাদেকরা এখানে আসেন। উনারা ইসলামকে প্রচার করেন। মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন। মাওলানা আতিকুল্লাহ খান কোরআন সুন্নাহর আলোকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন সেই পথের আলোকে আমরা কাজ করে যাব। আমরা অনেক সময় অসৎ কাজে নিষেধ করতে পারিনি। তবে ঘৃণা করেছি। সৎ কাজের আদেশ আমরা দিতে পারিনি। কিন্তু ইসলাম বলেছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। তাই আপনারা সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। আল্লাহ আপনাকে পুরষ্কৃত করবেন। 
ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম কাদেরী, মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান হেলালী, কুমিল্লা ওয়াজেদিয়া খানকার সভাপতি আলহাজ্ব আব্দুল হক। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামায়ে কেরামগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে ডা.শাহাদাত হোসেন।।

আপডেট সময় : 12:55:02 pm, Friday, 8 November 2024