Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ওএমএস ডিলার না পেয়ে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যাচার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:02 pm, Tuesday, 4 March 2025
  • 152 বার পড়া হয়েছে

ওএমএস ডিলার না পেয়ে ইউএনও'র বিরুদ্ধে মিথ্যাচার

শওকত আলম,কক্সবাজার

প্রত্যাশার ওএমএস ডিলারের লাইসেন্স বাগাতে না পেরে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে সংক্ষুব্ধ পক্ষের বিরুদ্ধে। গত ১৫ বছরের সুবিধাভোগী একটি পক্ষ সদর ইউএনও কে দোসর ট্যাগ লাগিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে আজগুবি গল্প সাজাচ্ছে বলে জানিয়েছেন ইউএনও নিলুফার ইয়াছমিন চৌধুরীর।

ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সদর উপজেলার ৫ টি ইউনিয়নে সরকারি নির্দেশনার আলোকে ১১ জন ওএমএস ডিলার নিয়োগের সিদ্ধান্ত হয়। এতে নতুন পুরাতন রেকর্ড ৫৭ জন ডিলারশীপ পেতে আবেদন করেন। আবেদন বেশী হওয়ায় ৬ সদস্যের নিয়োগ কমিটি লটারির মাধ্যমে গত ২৬ ফেব্রুয়ারী ১১ জন ওএমএস ডিলার নিয়োগ দেন। চৌফলদন্ডীর আগের ওএমএস ডিলার প্রিয়ার মায়ের নাম লটারিতে না উঠায় ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে দোসর ট্যাগ দিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। অথচ আমি ৪ সেপ্টেম্বর কক্সবাজার সদর উপজেলায় যোগদান করার পর থেকে ভোর ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। শুধু তাই নয়- সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া আন্দোলনে মব বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছি।

এদিকে সদর ইউএনও’র বিরুদ্ধে একটি চক্র সোশ্যাল মিডিয়ায় সরব হলে চক্রটির বিরুদ্ধে ইউএনও’র ভালো কাজের পক্ষে অবস্থান নেয় অসংখ্য মানুষ।

কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী তার ফেস স্ট্যাটাসে লিখেন, নিজের স্বার্থ হাসিল না হলেই যে দোসর এই ট্রেডিশন থেকে আমরা বেরিয়ে আসি,ওনার কাজের মুল্যায়ন করুন। যাকে তাকে দোসর বানানোর একটা ট্রেডিশন চালু হয়ে গেছে ইতিমধ্যে দেশের সবখানে। ওনি সদরে যোগদান করার পর হতে প্রত্যেকটা কাজের প্রতি ওনার আন্তরিকতার ঘাটতি কখনো পরিলক্ষিত হয়নি। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে ওনার অবস্থান থেকে জবাবদিহিতার জায়গা রেখে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে পরিবেশ রক্ষায় (পাহাড় কাটা, টপ সয়েল উত্তোলন, নদী হতে অবৈধ বালি উত্তোলন, বাজার মনিটরিং সহ)যে কোন প্রয়োজনে ওনাকে পাশে পেয়েছে সবসময়। সদরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলনে তার সমাধান দেখেছি নিজে উপস্থিত থেকে। সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। স্বার্থ হাসিল না হলেই তাকে দোসর বানানোর অপচেষ্টা করা হতে বিরত থাকুন। ওনার কাজকে মুল্যায়ন করুন দেশ ও জাতির স্বার্থে।

আজাদ নামের এক সংবাদকর্মী লিখেছেন, স্বার্থ হাসিলে ব্যর্থ হলেও রাজাকার, স্বৈরাচার, দোসর এই তিনটি শব্দের ট্যাগ দেওয়ার প্রবণতা বেশ লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি। আমার সাংবাদিকতা জীবনে এই ইউএনও বেশ কয়েকটি পরিবেশ ধ্বংসকারী চক্রকে আইনের আওতায় আনতে দেখেছি। দেখেছি তার কাজের প্রতি দায়িত্ব ও আন্তরিকতা।

সাংবাদিক ওমর ফারুক হিরু লিখেন, এখন স্বার্থ হাসিল না হলেই যে কাউকে হুটহাট দোসর বানানো হচ্ছে। আবার অনেকে ফেসবুকে লাইক-কমেন্টের জন্য কারো মানক্ষুন্ন করতে ২ মিনিট চিন্তা করছেনা। আমার দেখা সৎ-যোগ্য এবং পরিশ্রমি একজন ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী। কারো কাজের গতিতে নিরুৎসাহিত না করে দেশ ও জাতির কল্যানে সঠিক পরার্মশ দিন।
উল্লেখ্য, পট পরিবর্তনের পর সারা দেশে ওএমএস ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ করা হচ্ছে সারা দেশে। ৫৭ জন আবেদনকারির মধ্যে ১১ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করার পর বঞ্চিতরা সদর ইউএনওর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বিষেদগার চড়াচ্ছে যা অসত্য বলে দাবি করেন সদর ইউএনও নিলুফার ইয়াছমিন চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ওএমএস ডিলার না পেয়ে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যাচার

আপডেট সময় : 07:44:02 pm, Tuesday, 4 March 2025