Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে- পরিকল্পনা মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:23:29 am, Sunday, 24 October 2021
  • 255 বার পড়া হয়েছে

উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে- পরিকল্পনা মন্ত্রী

হোসাইন রুবেল ভোলা।।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাদের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টির ষঢ়যন্ত্র চলছে। আমরা এসব বাধাঁকে মানবো না। দেশের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করা হলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো। যেভাবে আমরা রাজাকারদের নিশ্চিহ্ন করেছি,সেইভাবে বাংলার বুকে বাংলাদেশ বিরোধী কাউকেই স্থান দেয়া হবেনা। শনিবার (২৩অক্টোবর) দুপুরে ব্রোজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি এসব কথা বলেন। চরফ্যাশন ও মনপুরাকে নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কিছু মানুষের সুখ সয়না। তারা বলে, ‘নির্বাচন করবো না। নির্বাচন না করার অধিকার সবার আছে। কেউ ভোট না দিলে আমরা তাকে বাড়ি থেকে ধরে আনবো না। কিন্ত কেউ যদি বলে যে, নির্বাচন হতে দেবো না। সেটা কি আমরা মানবো? এটা আমাদের দেশ। নির্বাচনের বাহিরে এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো পথ নেই। সংসদ সদস্য হওয়ারও কোন পথ নেই।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেছেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সৎ, দৃঢ় ও দেশপ্রেমি নেতৃত্বের ফলে আমরা এখন আর মিছকিনের জাতি নই। আমরা এখন গর্বিত এক বাঙালী জাতি। আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছি। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকবো। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে ফলে বিশ্বে আমাদের এই উন্নত অবস্থান নিশ্চিত হয়েছে। গত এক যুগে আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।
তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি আমাদের এখন উন্নত সমাজ গঠন করতে হবে। যে সমাজের মানুষ আবাদ এবং ইবাদত দু’টিই প্রতিপালন করবে। যে সমাজে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে,সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে। যে উন্নয়ন সাধারন মানুষের উপকারে আসবে,যে উন্নয়ন গ্রামের গরীব ও মেহনতি মানুষের জীবনে পরিবর্তন আনবে, শেখ হাসিনাও সেই উন্নয়নই চান। গরীব মানুষের জীবন মান উন্নয়নে চরফ্যাশনের নদীভাঙ্গন এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে তিনি সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন।
সুধি সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোর্শেদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্চ ডিআইজি এস এম আক্তারুজ্জামানসহ আরও অনেকে। পরে মন্ত্রী মনপুরা উপজেলার নদী ভাঙন কবলীত এলাকা পরিদর্শন করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে- পরিকল্পনা মন্ত্রী

আপডেট সময় : 12:23:29 am, Sunday, 24 October 2021