Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২ দুর্গাপুরে সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে:- ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন

ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ফায়ার সার্ভিস স্থাপনের দাবী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:29:43 pm, Saturday, 1 March 2025
  • 65 বার পড়া হয়েছে

ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ফায়ার সার্ভিস স্থাপনের দাবী

শওকত আলম, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওর মাছ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস স্থাপনের দাবী জানিয়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

১ মার্চ -শনিবার- ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে মাছ বাজার এলাকায় এ অগ্নি দূঘটনাটি ঘটে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মাছ বাজার পয়েন্টে বেশ কয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি  নজরুল কলোনীসহ দুটি কলোনীর প্রায় ২১টির মত বাসাবাড়ী পুড়ে যায়। বয়লার মুরগিও পুড়ে গেছে। বাসাবাড়ি ও দোকানপাট পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে লোকজনের।

সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ৪টার পরে অগ্নিকাণ্ড হয়। কি কারনে বা কেথায় থেকে অগ্নি দূর্ঘটনা সেটি জানা যায়নি। সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। পরে ঘুম থেকে উঠে যে যার যার মত করে আগুন নিভাতে চলে যায়। বাসাবাড়িসহ দোকানপাঠ পুড়ে গেছে এ অগ্নিকাণ্ডে। সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও দমকল বাহিনীর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যান জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ ব্যবসায়ী ও সাধারণ লোকজন।

প্রসঙ্গত- ঈদগাঁওতে দীর্ঘবছর ধরে  ফায়ার সার্ভিস স্থাপনের দাবী উপেক্ষিত রয়েছে। প্রতিবছরই অগ্নিকাণ্ডে লাখ লাখ টাকার সম্পদ পুড়ে অঙ্গার হয়ে যায়।

৩৩ কিলোমিটার দূরবর্তী রামু, কক্সবাজার বা চকরিয়া থেকে দমকল বাহিনী আসার আগে অগ্নিকান্ড কবলিত স্থান পুড়ে ছারখার হয়ে যায়। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে এলাকাতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। কোন না কোন স্থানে অগ্নিকান্ডের ভয়াবহ থাবায় লাখ লাখ টাকার সম্পদ পুড়ে মাটি হয়ে যাচ্ছে।

জানা যায়, পোকখালী,জালালাবাদ,ইসলামাবাদ ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে বসতবাড়ী,দোকানপাঠসহ অন্যান্য জিনিসপত্র অগ্নিকান্ডে ধংস হচ্ছে। ফায়ার সার্ভিস বাস্তবায়নে জন্য দীর্ঘকাল ধরে বিশাল জনগোষ্টি আন্দোলন সংগ্রাম করেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। ঈদগাঁওবাসীর স্বপ্ন যেন স্বপ্নে থেমে  গেল। হতাশ হয়ে পড়েন  এলাকাবাসী।

দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ কোন না কোন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই দূরর্বতী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব নয়। সেখান থেকে আসতে না আসতেই সবকিছু পুড়ে অঙ্গার হয়ে যায়। বিগত দিনগুলোতে অসংখ্য পরিবার অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। ঈদগাঁও বাজারে জনগুরুত্বপূর্ণ ব্যাংক,বীমা, দোকানপাঠ, ঘরবাড়ী ও জনবসতি বেশী হওয়ার পরেও অদ্যবধি পর্যন্ত অগ্নি নিবার্পনে ফায়ার সার্ভিস স্থাপনে আলোর মুখ দেখেননি।

সবদিক বিবেচনায় ফায়ার সার্ভিস স্থাপন জরুরী বলে মনে করেন সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা। অগ্নি দূর্ঘটনা থেকে রক্ষা পেতে দমকল বাহিনীর বিকল্প নেই।

এদিকে ঈদগাঁও বাজারে ৫/৬ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্টানসহ বৃহত্তর এলাকার বিপুল সংখ্যক লোকজন ও ঘরবাড়ীর কথা মাথায় রেখে যদি একটি দমকল বাহিনী স্থাপন করা যায়, তাহলে এলাকাবাসী উপকৃত হতো। ৫টি ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলাসহ থানা করা হয়। ফায়ার সার্ভিসও স্থাপন করা হলে,উপকৃত হবে জনগন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ

ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ফায়ার সার্ভিস স্থাপনের দাবী

আপডেট সময় : 06:29:43 pm, Saturday, 1 March 2025