Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান

  • Reporter Name
  • আপডেট সময় : 05:51:19 pm, Friday, 27 June 2025
  • 555 বার পড়া হয়েছে

কুরআনই দুনিয়া ও আখেরাতে মুক্তির গ্যারান্টি
—মুফতি আলী হায়দার

ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি ক্বারী আলী হায়দার বলেছেন, কুরআনই দুনিয়া ও আখেরাতে মুক্তির গ্যারান্টি। রাসুলের (সা.) মাধ্যমে আমরা আল্লাহ প্রদত্ত এই কিতাব পেয়েছি। কুরআনের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ। আমরা বিশ্বাস করি যে, সহীহ তিলাওয়াত শিক্ষার মাধ্যমে একটি কুরআনী সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারবো। দুনিয়াতে অশান্তির অন্যতম প্রধান কারণ হলো, অনুসারীরা এই কালাম থেকে দূরে সরে গিয়েছে। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দূর করতে হলে সবাইকে ফিরে আসতে হবে কুরআনের দিকে। তাহলে মানুষ মুক্তি ও স্বস্তি পাবে।

তিনি মঙ্গলবার সকালে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ আয়োজিত, প্রধান কেন্দ্র : শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা, সিলেট ক্যাম্পাসে অনুষ্ঠিত রাবে, খামিস ও সনদ জামাতের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্বারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ স ম আলা উদ্দীন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ক্বারী মাওলানা শওকত আলী, ক্বারী মাওলানা আব্দুল লতিফ, কেন্দ্রীয় অফিস সম্পাদক ক্বারী এ এইচ এম আব্দুল বাসিত ও কেন্দ্রীয় কমিটির সদস্য ক্বারী আব্দুল হাকীম প্রমুখ।

সমাপনী বক্তব্যে মুফতি ক্বারী আলী হায়দার বলেন, ইত্তেহাদুল কুররা বাংলাদেশের মাধ্যমে আমরা সিলেট বিভাগ সহ দেশের সর্বত্র সহীহ কুরআন প্রশিক্ষণের সৌন্দর্য পৌঁছে দিতে চাই। ক্বারী মাওলানা আ স ম আলা উদ্দীন বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ফলাফল প্রকাশ করলাম। আল্লাহ তা’য়ালা! আমাদের এই চেষ্টা ও পরিশ্রম কবুল করে নিন। অন্যান্য বক্তারা সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, ১৯৮৯ সাল থেকে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কুরআনের খেদমত করে যাচ্ছে। সহীহ তিলাওয়াত শিক্ষার আলো ছড়িয়ে দিতে আন্তরিক প্রচেষ্টা জোরদার রেখেছে। প্রতি বছর কমবেশি অর্ধ লক্ষ শিক্ষার্থী শাখা কেন্দ্রগুলোতে সহীহ তিলাওয়াত প্রশিক্ষণে অংশগ্রহণ করে। উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, সার্টিফিকেট অর্জন করে থেমে গেলে চলবে না। কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে সক্রিয় থাকতে হবে। শিক্ষক হিসেবে ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান

আপডেট সময় : 05:51:19 pm, Friday, 27 June 2025