Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা ​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ নেত্রকোণার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ১৪ জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ইতিহাস বিকৃত করার প্রতিবাদ ডাকরায় মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:31:36 am, Thursday, 13 January 2022
  • 249 বার পড়া হয়েছে

ইতিহাস বিকৃত করার প্রতিবাদ ডাকরায় মানববন্ধন

মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট।।

বাগেরহাটের রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করার প্রতিবাদ ও আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সালামের বিরুদ্ধে মোংলায় অপপ্রচারের প্রতিবাদে ডাকরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১২ জানুয়ারি দুপুরে রামপাল উপজেলার ডাকরা বধ্যভূমির সামনে সংরক্ষণ কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন,বাগেরহাট জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল,ডাকরা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায়,সাধারণ সম্পাদক ও ডাকরা গণহত্যা বইয়ের লেখক বিষ্ণুপদ বাগছি,বীরমুক্তিযোদ্ধা শেখ আলতাফ হোসেন,আব্দুল খালেক হাজী,আব্দুল হামিদ শেখ,শেখ আব্দুল হক,ডাকরা গণহত্যার প্রতক্ষদর্শী শিক্ষক শিশির কুমার বিশ্বাস,পুনেন্দ বিশ্বাস,গণহত্যায় স্বজন হারানো মুক্তা বিশ্বাস,স্বপ্না রানী বিশ্বাস,দিপক রায় প্রমুখ।

মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা,ডাকরা গণহত্যার প্রতক্ষদর্শী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।বক্তারা জানান,কেউ ব্যক্তিগত স্বার্থে ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করছেন।এর অংশ হিসেবে ডাকরা গণহত্যায় মোংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুস সালামের নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। ১৯৭১ সালে ডাকরা গণহত্যার সঙ্গে শেখ আব্দুস সালাম জড়িত ছিলেন না।

বরং শেখ আব্দুস সালামের পরিবার মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষদের আশ্রয় ও খাবার দিয়ে সহযোগিতা করেছেন।রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো একটি দুষ্টচক্র এই অপপ্রচার চালাচ্ছে।এই ধরণের ঘৃন্য অপপ্রচার ও ইতিহাস বিকৃতি রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।ডাকরা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায় বলেন,অত্যাচারিত স্বজন হারা মানুষ আমরা।এই গণহত্যাকে কেন্দ্র করে কোনো অপপ্রচার ও বিকৃত ইতিহাস রচিত হলে তা আমরা মেনে নেব না।

১৯৭১ সালে ডাকরা গণহত্যার সঙ্গে শেখ আব্দুস সালামের কোনো সম্পৃক্ততা ছিল না,বরং শেখ আব্দুস সালামের পরিবার ওই সময় হিন্দুদের আশ্রয় ও খাবার দিয়ে সহযোগিতা করেছেন।ডাকরা গণহত্যা বইয়ের লেখক সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ বাগছী বলেন,ডাকরা গণহত্যাবিষয়ক বই লেখার সুবাদে এই এলাকার বীরমুক্তিযোদ্ধা,নিহতদের স্বজন ও প্রতক্ষদর্শীদের সঙ্গে আমি কথা বলেছি।গণহত্যার সঙ্গে শেখ আব্দুস সালাম জড়িত এমন কথা কেউ বলেনি। গণহত্যার সঙ্গে শেখ আব্দুস সালামকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে,সেটা ইতিহাস বিকৃতির সমান।আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।বাগেরহাট জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল বলেন,জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। তারমানে এই নয় যে,নিরাপরাধ মানুষকে অপরাধী বলব।যে বা যারা ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃতের অপচেষ্টা করছেন আমি তাদেরকে ধিক্কার জানাই।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।

ডাকরা গণহত্যার প্রতক্ষদর্শী শিক্ষক শিশির কুমার বিশ্বাস বলেন, ১৯৭১ সালে শেখ আব্দুস সালাম ডাকরা মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তেন।গণহত্যার সঙ্গে আব্দুস সালাম কোনোভাবে জড়িত ছিল না।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

ইতিহাস বিকৃত করার প্রতিবাদ ডাকরায় মানববন্ধন

আপডেট সময় : 01:31:36 am, Thursday, 13 January 2022