Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইচ্ছাকৃত ভাবে নম্বর কম দেয়ায় অভিযুক্ত শিক্ষক 

  • Reporter Name
  • আপডেট সময় : 10:02:16 pm, Saturday, 12 November 2022
  • 139 বার পড়া হয়েছে

ইচ্ছাকৃত ভাবে নম্বর কম দেয়ায় অভিযুক্ত শিক্ষক 

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীদের ইচ্ছাকৃত ভাবে নম্বর কম দেয়ার অভিযোগে অভিযুক্ত সেই শিক্ষককে আবারও একই ব্যাচে স্নাতকোত্তরে ক্লাস দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে উক্ত ব্যাচের শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্বের (২০১৬-১৭ শিক্ষার্বষের) শিক্ষার্থীদের
‘এআরসি ৫১৩- কলোনিয়াল অ্যার্কিটেক অফ বাংলাদেশ’ নামের একটি কোর্স রয়েছে। আর এই কোর্সটি পড়াতে দেয়া হয়েছে একই বিভাগের সহকারী অধ্যাপক
মোর্শেদ রায়হানকে। তবে মোর্শেদ রায়হান একই ব্যাচে স্নাতক শেষ বর্ষের একটি কোর্স নিয়েছিলেন। সেই কোর্সে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের নম্বর কম দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, এর আগেও আমাদের পরীক্ষার খাতায় তিনি নম্বর কম দিয়েছেন। এবার আবার উনাকে ক্লাস দেয়া হয়েছে। আমরা অনিরাপত্তায় আছি। এবারও তিনি আগের মত কিছু করবেন না এর নিশ্চয়তা নেই। মাস্টার্সে যদি আবার এমন হয়, তাহলে পরবর্তীতে এর প্রভাব তো আমাদের ক্যারিয়ারে আরো বড় আকারে পড়বে।

এ বিষয়ে মোর্শেদ রায়হান বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আপনারা বিভাগীয় প্রধানের সাথে কথা বলেন।

প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, আমাদের কোর্সগুলো আগে থেকেই ঠিক করা থাকে। সেই হিসেবে কোর্সটি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো নির্দেশনা নেই যে তিনি (অভিযুক্ত শিক্ষক) কোর্স নিতে পারবেন না।

নিরাপত্তাহীনতায় আছেন শিক্ষার্থীরা এ জন্য বিভাগীয় প্রধান হিসেবে কী পদক্ষেপ নিবেন এমন প্রশ্নে তিনি বলেন, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে এই বিষয়টি ঘটাটা খুবই বিব্রতকর। আমার মনে হয় না বর্তমানের যে পরিস্থিতি তাতে কোনো শিক্ষক আর এই ধরনের কোন কাজ সম্পর্কে ভাববে। শিক্ষকরা অনেক বেশি সচেতন থাকবে। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে যদি আমাকে জানায় আমি শিক্ষকের সাথে আলোচনা করবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এ বিষয়টি আমি অবগত না। আগামীকাল গিয়ে খোঁজ নিয়ে দেখবো।

‘ট্যুরিজম এন্ড হেরিটেজ ম্যানেজমেন্ট’ নামক কোর্সে ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেয়ার অভিযোগের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর উক্ত কোর্সের খাতগুলো জব্দ করে এই কোর্সে বিশেষজ্ঞ কাউকে দিয়ে খাতগুলো পুনরায় মূল্যায়নের কথা বলা হয়েছিল।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষক সমিতির কনফারেন্স থাকায় কাজ করা হয়নি। তবে, আমরা আগের খাতাগুলো জব্দ করেছি। ওই কোর্সে বিশেষজ্ঞ কাউকে দিয়ে খাতাগুলো আবারও দেখানো হবে। যদি দেখা যায় নম্বর ২০% এর মধ্যে রয়ে গেছে তাহলে তো সমস্যা থাকে না। কিন্তু যদি এর বাইরে চলে যায় তাহলে আমরা তদন্ত করে দেখব। শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় আমরা সেটাই চাইবো।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর প্রত্নতত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৮ম সেমিস্টারের ‘ট্যুরিজম এন্ড হেরিটেজ ম্যানেজমেন্ট’ নামক একটি কোর্সের বিফোর ফাইনাল পরীক্ষার রেজাল্ট শিট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। এই কোর্সটি পড়িয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মোর্শেদ রায়হান। দুই পাতার রেজাল্ট শিটে দেখা যায় যায়, ৪০ নম্বরের বিফোর ফাইনাল পরীক্ষার মধ্যে দুটি মিড-টার্ম পরীক্ষা থাকে ১০ নম্বরের। এর মধ্যে দ্বিতীয় মিড-টার্ম পরীক্ষায় দশ নম্বরে এক নম্বরের নিচে পেয়েছেন তিন জন। যাদের ২ জন পেয়েছেন ০.৬৭ ও একজন ০.৩৩। এছাড়াও দুই নম্বরের নিচে ১৩ জন, তিন নম্বরের নিচে ১৭ জন এবং চারের নিচে পেয়েছেন ৪ জন শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

ইচ্ছাকৃত ভাবে নম্বর কম দেয়ায় অভিযুক্ত শিক্ষক 

আপডেট সময় : 10:02:16 pm, Saturday, 12 November 2022