Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:53:17 pm, Sunday, 13 October 2024
  • 187 বার পড়া হয়েছে

ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ।।

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটির উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারের বিভিন্ন দোকান ও সরকারি স্টলের ব্যবসায়ী ও ইজারাদারদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদ খান ও কৃষক দলের সভাপতি আব্দুস সত্তার পিন্টুর বিরুদ্ধে। 

খোঁজ নিয়ে জানা যায়- তালতলা বাজারের একাধিক ব্যবসায়ী ও ইজারদারের কাছ থেকে বিভিন্ন সময় বিএনপির অফিস খরচসহ বিভিন্ন বিষয় বলে টাকা দাবি করেন এবং কয়েকজনের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। যদি কেউ টাকা ফেরত চায় তাকে চোখ রাঙ্গানি দিয়ে ধমক দেন কৃষক দলের সভাপতি পিন্টু। এছাড়াও এর আগে টিসিবি ও রেশন কার্ডের পন্য সরবরাহকারী গ্রাহকের কার্ড নিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

গত ৫ আগষ্টের পর স্বৈরাচার সরকারের সমর্থক ও নেতাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার মতো ঘটনাও ঘটে সুবিদপুর ইউনিয়নে। সবকিছুই হচ্ছে নাকি একজন নেতার ইশারায়। 

চাঁদা নেওয়ার বিষয়ে একাধিক বিএনপি নেতারা দুঃখ প্রকাশ করে জানান, গুটি কয়েক লোক দলের ভাবমূর্তি খুন্ন করার জন্য তাদের সুবিধাভোগী অতি উৎসাহী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। যা আমাদের দলকে ক্ষতিগ্রস্থ করছে তাদের এসব কার্যক্রম বন্ধ করতে দলের উপজেলা ও জেলার নেতাদের কাছে অনুরোধ করেছি। একেরপর এক ঘটনায় পুরো ইউনিয়নে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএনপির নেতা সমর্থকদের মাঝে।

ইজারাদার তৈয়ব আলী বলেন,-বিএনপির অফিস খরচের কথা বলে ১০ হাজার টাকা নিয়েছেন কৃষকদলের সভাপতি আব্দুস সত্তার পিন্টু।

স্বরুপকাঠির ফার্নিচার মিস্ত্রি মামুনের কাছে সরকারী স্টল ১ বছরের জন্য ২০ হাজার টাকায় ভাড়া দেন তৎকালীন আওয়ামী নেতারা। তখন তিনি ১০ হাজার টাকা পরিশোধ করেন স্বৈরাচার সরকারের চাঁদাবাজ কিছু নেতাদের। কিন্ত ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ২য় বার স্বাধীনতরা স্বাদ পেলেও তালতলা বাজারের অসহায় দারিদ্র ফার্নিচার ব্যবসায়ী নিস্তার পাচ্ছেন না চাঁদার হাত থেকে। আওয়ামীলীগের নেতাদের চুক্তি মতে বাকি ১০ হাজার টাকা দাবী করেন বিএনপির সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ খান। বর্তমানে ফার্নিচার ব্যবসায়ীর ব্যবসা ভালো চলছে না তাই তিনি টাকা দিতে অস্বীকার করেন। তিনি আলাদা দোকান ভাড়া নিয়ে সেখানে চলে যাবেন বলে জানান। 

শ্রমিকদলের সভাপতি মোঃ আজিজ খান-যুবদল নেতা জালাল খান, স্বেচ্ছাসেবক দল নেতা মুজাম্মেল আরিন্দা- বিএনপি নেত মোঃ সামীম হাজিসহ একাধিক নেতারা বলেন-চাঁদা নেয়ার বিষয়টি শতভাগ সত্যি প্রমানিত। এরকম চাঁদাবাজ দলের জন্য হুমকি। তাদের লাগাম টানা জরুরি। ফার্নিচার ব্যবসায়ী সুমন মিস্ত্রিকে মালিকানা ঘরে ব্যবসা করার জন্য পরামর্শ দেওয়া হয়।

চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে সুবিদপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুস সত্তার পিন্টু বলেন, আমি কারো কাছে কোন টাকা চাই নাই এবং কেউ আমাকে কোন টাকা দেয়নি। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এবিয়ষে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি  আনিসুর রহমান হেলাল বলেন- চাঁদা নেওয়ার বিষয়টি জানা নেই। যদি কেউ অভিযোগ করে তাহলে দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

ছবি ক্যাপশনঃ সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদ খান ও কৃষক দলের সভাপতি আব্দুস সত্তার পিন্টু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ।।

আপডেট সময় : 12:53:17 pm, Sunday, 13 October 2024