Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:22:29 pm, Saturday, 15 February 2025
  • 136 বার পড়া হয়েছে

আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত
ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সকালে রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারের রুফটপে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা  ফারুক ই আজম বীর প্রতীক।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ ও আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মোঃ বরকত উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা  ফারুক ই আজম বীর প্রতীক বলেন, কুরআন হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ইসলামী বিধিবিধান গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করেন। এছাড়া, তিনি বইটিকে ডিজিটাল ফর্মে প্রকাশের পরামর্শ দেন যাতে মানুষ মোবাইল ফোনেও এটিকে পাঠের সুযোগ পায়। কোন বিষয়ে প্রশ্নের উদয় হলে তাৎক্ষণিকভাবে সেটার সমাধান যেন এই বই থেকেই পাঠক খুঁজে পেতে পারে সেবিষয়ে তিনি প্রকাশকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

সভাপতির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা বলেন, কুরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে। এছাড়া, বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে। তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েলগূলো বিস্তৃত পরিসরে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বইটি প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় অন্যান্যের মধ্যে  ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামী বিধিবিধান গ্রন্থটি নন্দিত প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। এ বইটির প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম। এবইয়ে চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ঈমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় : 07:22:29 pm, Saturday, 15 February 2025