Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভুমিকা রাখি- ডা.শাহাদাত হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:03 am, Monday, 30 December 2024
  • 122 বার পড়া হয়েছে

আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভুমিকা রাখি- ডা.শাহাদাত হোসেন।।

ইসমাইল ইমন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
দেশের সকল ধরনের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রোববার -২৯শে ডিসেম্বর- চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দল,ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন- চট্টগ্রামে সম্প্রীতি বজায় রাখার জন্য চট্টগ্রামের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে অনুরোধ করছি। আমি যে ক্লিন সিটি বা পরিচ্ছন্ন চট্টগ্রামের কথা বলছি সেটার উদ্দেশ্য শুধু ড্রেন বা ময়লা আবর্জনা পরিষ্কার নয়- মানুষের হৃদয় পরিষ্কার করাও বটে। সবাইকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সবার মন মানসিকতা পরিষ্কার করে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে চলতে হবে আমাদের।

আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি চয়ন স্মরণ করিয়ে দিতে চাই “গাহি সাম্যের গান-যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান। আমাদের এই সাম্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এই দেশ আমাদের। এই দেশে আমাদের থাকতে হবে এবং মরতে হবে। কাজেই এ দেশকে ভালোবাসতে হবে। যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমার ভাইয়েরা দেশকে ভালোবেসেছিল- যেভাবে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভালোবেসেছিল- এবং যেভাবে ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্ররা দেশকে ভালোবেসেছিল-সেই একইভাবে আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত—আমরা সবাই বাংলাদেশী। এই মনোভাব যখন আমাদের মধ্যে থাকবে- তখন সম্প্রীতির বন্ধন ছাড়া অন্য কোনো প্রশ্ন উঠবে না-
জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন তিনি চট্টগ্রামে মানুষের মাঝে যে পারস্পরিক ঐক্য দেখেছেন তা উদাহরণ হিসেবে পরবর্তী কর্মস্থলে গিয়েও চট্টগ্রামে মানুষের সম্প্রীতির কথা যাতে বলতে পারবেন। সম্প্রীতি বজায় রেখে জন্ম-বর্ণ- গোত্র নির্বিশেষ সবাইকে মানুষ হিসেবে পরিচয় দেয়ার গুরুত্বারোপ করেন তিনি। সভায় বক্তারা ধর্ম- বর্ণ নির্বিশেষে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তুলতে ঐক্যমত প্রকাশ করেন।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা খানম-জেলা প্রশাসক-চট্টগ্রাম- রায়হান উদ্দিন খান-পুলিশ সুপার- চট্টগ্রাম মহানগরের জামায়াতে আমির শাহজাহান চৌধুরী- মাওলানা নাসির উদ্দিন মুনির- যুগ্ম – মহাসচিব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি-চট্টগ্রাম- জেসমিন আরা সুলতানা পারু- প্রধান নির্বাহী- ইলমা- রাজীব ধর তমাল- বিভাগীয় সাংগঠনিক সম্পাদক- ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট- পি.কে বড়ুয়া- বৌদ্ধ ধর্মীয় নেতা অধ্যাপক উপানন্দ মহাথের- নব পন্ডিত বিহারসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ- সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভুমিকা রাখি- ডা.শাহাদাত হোসেন।।

আপডেট সময় : 05:17:03 am, Monday, 30 December 2024