Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২ দুর্গাপুরে সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে:- ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

আলুর আবাদ ছেড়ে স্ট্রবেরি চাষ করছেন স্বপ্নবাজ যুবক জাহিদ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:31 pm, Monday, 3 March 2025
  • 81 বার পড়া হয়েছে

আলুর আবাদ ছেড়ে স্ট্রবেরি চাষ করছেন স্বপ্নবাজ যুবক জাহিদ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম গ্রামের শিক্ষিত যুবক জাহিদ হাসান বসুনিয়া। গত ৬ বছর ধরে যে জমিতে তিনি আলু বা অন্যান্য অর্থকরী ফসল উৎপাদন করতেন। সেই জমিতে ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে স্ট্রবেরি চাষ শুরু করেন। যদিও এই এলাকার মাটি ও আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য অনুকূল নয় কিন্তু ব্যতিক্রমী কিছু করে সফল হওয়ার স্বপ্নে বিভোর জাহিদের অদম্য সাহস ও মনোবলের কারণে পিছপা হননি।

যুবক জাহিদ ও স্থানীয়রা জানান, জাহিদ ২০১৮ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকুরি পেতে অনেক চেষ্টা,তদবির ও অর্থ ব্যয় করতো হতো তাই তিনি চাকুরির আশা ছেড়ে কৃষিকাজ করার সিদ্ধান্ত নেন।  পৈতৃক সূত্রে জাহিদ পেয়েছিলেন ১ একর জমি। সেখানে তিনি আলুর আবাদ শুরু করেন। আলু চাষে লাভবান হওয়ায় পরপর ৪ মৌসুম তিনি আলুর আবাদ করেন। কিন্তু ভিন্ন কিছু করার একটি স্পৃহা তার মনের কোনে উঁকি দেয়। তার সেই ইচ্ছে পূরণে তিনি ইউটিউব ও গুগোল থেকে স্ট্রবেরি চাষের পদ্ধতি জানতে পেরে মনস্থির করেন। ছুটে যান বগুড়ার হাসান নামে এক স্ট্রবেরি চাষির কাছে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে জমি প্রস্তুত করেন যুবক জাহিদ। প্রথমে সঞ্চয়ের ২ লাখ টাকায় শুরু করেন স্ট্রবেরি চাষ। কিন্তু পুঁজির সংকটের কারণে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে গিয়ে  বিপাকে পড়েন তিনি। অপরদিকে স্থানীয় ব্যাংকগুলো ঝুঁকি রয়েছে এমন আবাদে ঋণ দিতে রাজি হয় নি।  উপায়ন্তর না দেখে ৩টি এনজিও থেকে ৪ লাখ টাকা ঋণ করেন জাহিদ। আর ২০২৩ সালের ১২ ডিসেম্বর প্রথমবারের মতো ৩ বিঘা আলু চাষের জমিতে রোপণ করেন ১৮ হাজার স্ট্রবেরির চারা।

দুর্ভাগ্যজনকভাবে ২ মাসের মধ্যে অর্ধেকেরও বেশি চারা মরে যায়। কিন্তু হাল ছাড়েননি তিনি। অবশিষ্ট প্রায় ৮ হাজার চারাগাছের যত্ন নেয়া শুরু করেন জাহিদ। নিয়োগকৃত শ্রমিকদের পরিচর্যা আর নিজের প্রচেষ্টায় আড়াই মাসের মাথায় গাছে থোকায় থোকায় ফল আসতে শুরু করে। শুরু হয় একটি নতুন অধ্যায়।

যুবক জাহিদ বলেন, “এ বছর আমি দুইদিনে  প্রায় ৭০ কেজি স্ট্রবেরি বিক্রি করেছি। প্রতি কেজি ফল পাইকারি মূল্য ৪৫০ থেকে ৫৫০ টাকা।  রংপুর, কুড়িগ্রাম ও জেলা সদরের অনেকেই স্ট্রবেরী কিনতে আসছেন। আমি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করি তাই আমার ফল নেয়ার ক্ষেত্রে অনেকেই আগ্রহ দেখায়। আগামী ১মাস আমার গাছগুলো থেকে নিয়মিতভাবে ফল পাবো।  যদি গাছের বাড়তি যত্ন নিই এবং উপরে ছায়ার জন্য একটি শেড তৈরি করে দিতে পারি তাহলে আরও ২ মাস ফল পাওয়া যাবে। আর তাই আমি ফলগুলো বিক্রির ক্ষেত্রে কিছু পন্থা অবলম্বন করি। যেমন রক্তের মতো লাল রঙের ফলের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। ক্রেতারা ওই ছবি দেখে আকৃষ্ট হয়। ফলে তারা আমার সাথে যোগাযোগ করেন। এরপর থেকে তারা আমার সাথে ব্যবসা ও লেনদেন শুরু করেন। আমার স্বপ্ন বাগানটাকে আরও বড় করা। তাহলে আরও লাভবান হবো বলে আশাকরি।“

জাহিদ জানান, গত ২ বছর তিনি প্রতি মৌসুমে খরচ বাদে ৫-৬ লাখ টাকা আয় করেছেন। এবার তার আয় বাড়বে বলে আশা করেন। আর লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা পেলে আগামীর দিনগুলোতে ফলন বৃদ্ধিসহ চাহিদা আরো বৃদ্ধি করতে সক্ষম হবেন তিনি।

প্রতিবেশী বেলাল বলেন, “ প্রতিদিনই স্ট্রবেরি ক্ষেত দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই আসেন। আমাদের এলাকার অনেকেই জাহিদের এই উদ্যোগ দেখে স্ট্রবেরি চাষে আগ্রহ প্রকাশ করছেন”

জেলা শহর থেকে আসা ফারুক সূর্য নামে এক যুবক বলেন, “জাহিদ ভাইয়ের স্ট্রবেরি চাষের কথা শুনে তাজা স্ট্রবেরি দেখতে এসেছি। এ অঞ্চলে সাধারণত এই ফলের চাষ হয় না। গাছে টাটকা স্ট্রবেরি দেখে ভাল লাগছে। আশাকরি আমি সাধ্যের মধ্যে অল্প কিছু কিনবো।“

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক -শস্য- সৈয়দা সিফাত জাহান বলেন,  “অনেকে সখের বশে স্ট্রবেরি চাষ করে থাকে।  স্ট্রবেরি  একটি সংবেদনশীল ফল তাই খুব অল্প সময়ের জন্য তাজা থাকে। বাণিজ্যিকভাবে এই ফলের চাষ ও বাজারজাতকরণ একটা বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তা জাহিদ, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছেন জেনে খুশী হয়েছি। প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হলে কৃষি বিভাগ থেকে তা করা হবে।“

স্বপ্নবাজ যুবক জাহিদ আশা করেন তিনি স্ট্রবেরি চাষের পরিধি বাড়াবেন ও আরও লাভবান হবেন। তার এই স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী।

আলুর আবাদ ছেড়ে স্ট্রবেরি চাষ করছেন স্বপ্নবাজ যুবক জাহিদ

আপডেট সময় : 07:17:31 pm, Monday, 3 March 2025