Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‎আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশি প্রতিভা আবদুল্লা আল মাছুম

  • Reporter Name
  • আপডেট সময় : 02:20:03 pm, Saturday, 3 January 2026
  • 203 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম,

‎অস্ট্রেলিয়ার ফ্যাশন জগতে সুনাম অর্জন করেছেন বাংলাদেশের তরুণ ফ্যাশন ডিজাইনার আবদুল্লা আল মাছুম। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় পত্রিকা CBD News  ফ্যাশন ম্যাগাজিনে প্রশংসিত হয়ে আলোচনায় এসেছেন, যা বাংলাদেশের ফ্যাশন শিল্পের জন্য একটি গর্বের অর্জন।

‎মেলবোর্নভিত্তিক ফ্যাশন হাউস ইভান্স লেদার (Evans Leather) বর্তমানে স্থানীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর প্রতিষ্ঠানটির একটি বিশেষ ডিজাইন বিশ্বখ্যাত ভোগ (Vogue) ফ্যাশন ম্যাগাজিনে স্থান পায়। উক্ত ডিজাইনটির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের তরুণ ডিজাইনার আবদুল্লা আল মাছুম, যা তাঁর পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

‎এছাড়াও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগার জন্য একটি জ্যাকেট ডিজাইন ও তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই সাফল্য তাঁকে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও সুপরিচিত করে তুলেছে।

‎আবদুল্লা আল মাছুমের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পণ্ডিতের বানা গ্রামে হলেও তাঁর বেড়ে ওঠা চট্টগ্রামের সাগরিকা এলাকায়। তিনি চট্টগ্রামের কাস্টমস ল্যাবরেটরি স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে কলেজ শিক্ষা সম্পন্ন করেন।

‎উচ্চশিক্ষায় তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম থেকে বি.এসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। এরপর ইনস্টিটিউট অফ অ্যাপারেল ম্যানেজমেন্ট, চট্টগ্রাম থেকে মাস্টার্স ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং সম্পন্ন করেন। ফ্যাশন ডিজাইন, লেদার কারুশিল্প এবং অ্যাপারেল সেক্টরে পেশাগত দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল কাজে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে।

‎ব্যক্তি জীবনে তিনি এস এম খায়রুল ইসলাম ও রহিমা আক্তারের দ্বিতীয় সন্তান। তাঁর বড় বোন মায়মুনা আক্তার কানাডার নাগরিক এবং ছোট বোন মোর্শেদা আক্তার মিম বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স পর্যায়ে অধ্যয়নরত।

‎আন্তর্জাতিক পরিসরে আবদুল্লা আল মাছুমের এই সাফল্য নতুন প্রজন্মের ফ্যাশন ডিজাইনারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই

‎আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশি প্রতিভা আবদুল্লা আল মাছুম

আপডেট সময় : 02:20:03 pm, Saturday, 3 January 2026