Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

আগামী দুইদিনের অবরোধে স্বাভাবিকভাবে চালু থাকবে ইবির সকল কার্যক্রম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:44:11 am, Saturday, 4 November 2023
  • 187 বার পড়া হয়েছে

আগামী দুইদিনের অবরোধে স্বাভাবিকভাবে চালু থাকবে ইবির সকল কার্যক্রম।।

ইবি প্রতিনিধি।।
গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালনের পর ২য় দফায় আবারও আগামী ৫ ও ৬ নভেম্বর দুইদিনের অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।
গত অবরোধ কর্মসূচির মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষাসমূহ বন্ধ রেখে সশরীরে ক্লাস চালু রাখলেও আগামী দুইদিনের অবরোধে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, ‘আজকে সকল ডিনদের নিয়ে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুইদিনে সকল ক্লাস-পরীক্ষা এবং অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পরবর্তী দিনগুলোতে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়া হবে।’
একইসাথে দিলগুলোতে বাসের সিডিউল ও রুটেও পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি এবং ভাড়া গাড়িসমূহ কড়া পুলিশি নিরাপত্তায় আগের মতো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপার নির্দিষ্ট জায়গা থেকে (কুষ্টিয়ার কাস্টমস মোড়, ঝিনাইদহের আরাপপুর, শৈলকূপার উপজেলা মোড়) সকাল সাড়ে ৮টায় একযোগে ছেড়ে আসবে। এবং অফিস ও ক্লাস শেষে আবার বিকাল ৪টায় একযোগে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। এর বাইরে অন্য সকল ট্রিপ বন্ধ থাকবে। এবং পরের দিন সোমবার যেহেতু অনলাইনে ক্লাস সেই হিসেবে ওইদিন সকাল সাড়ে আটটায় এবং বিকাল ৪টায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়িগুলো চলবে।’
উল্লেখ্য, এর আগে অবরোধের কারণে গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত রাখা হয়, তবে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখা হয়। এবং ওই দুইদিন কেবল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসসমূহ পুলিশি নিরাপত্তায় পরিবর্তিত সিডিউলে চলাচল করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর

আগামী দুইদিনের অবরোধে স্বাভাবিকভাবে চালু থাকবে ইবির সকল কার্যক্রম।।

আপডেট সময় : 11:44:11 am, Saturday, 4 November 2023