Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

অমৎস্যজীবীদের কোনভাবেই জলমহল ইজারা না দিতে জেলা প্রশাসকদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:32:19 pm, Tuesday, 18 February 2025
  • 150 বার পড়া হয়েছে

অমৎস্যজীবীদের কোনভাবেই জলমহল ইজারা না দিতে জেলা প্রশাসকদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জাল যার, জলা তার’। এ নীতির ওপর ভিত্তি করেই প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে জলমহাল ইজারা দিতে হবে। কিন্তু অনেক সময় জল মহলগুলো যখন ইজারা দেয়া হয় তখন অমৎস্যজীবীরা ইজারা পাচ্ছে। আর এ কারণে মৎস্যজীবীদের এমনকি মৎস্যসম্পদেরও ক্ষতি হচ্ছে। অমৎস্যজীবীরা কোনভাবেই যেন জলমহল ইজারা না পায় এবিষয়ে জেলা প্রশাসকদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

উপদেষ্টা আজ বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, কারেন্ট জালসহ অন্যন্য অবৈধ জাল তৈরি হয় এ ধরণের কারখানা বন্ধ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি জায়গায় জেলা প্রশাসকরা কার্যকর উদ্যোগ নিয়েছেন যা প্রশংসার যোগ্য । তিনি দেশীয় প্রজাতির মাছ রক্ষা, পতিত জলাশয়ে মাছ চাষ, হাওরাঞ্চলে মৎস্যসম্পদের জীব বৈচিত্র্য রক্ষা করাসহ অনেকগুলো অভয়াশ্রম তৈরিতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা রোজার মাসে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ, মাংস বিপণনে জেলা পর্যায়ে সহায়তা করতে এবং কোরবানির গরুর হাটে ভেটেরনারি টিমকে সহযোগিতা করতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, মৎস্য ও পানিসম্পদে বিদ্যুৎবিল বাণিজ্যিকভাবে দেয়া হয় অথচ কৃষিতে হ্রাসকৃত মূল্যে বিদ্যুৎ বিল দেয়া হয় – এ বিষয়ে জেলা প্রশাসকরা কথা তুলেছেন। তিনি বলেন ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদখাতে বিদ্যুৎ বিল যেন হ্রাসকৃত মূল্যে দিতে পারে সে লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র দেয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, জেলেদের দাদান ব্যবসা থেকে বের হয়ে আসার লক্ষ্যে সরকার মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বাংক করার উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিতে কীটনাশক ব্যবহারের ফলে মাছের ক্ষতি এমনকি গরু-ছাগল কীটনাশক যুক্ত ঘাস খেয়ে মারা যাচ্ছে। বন্যায় দুর্যোগের সময় বেশিরভাগ মানুষের আশ্রয়ের কথা চিন্তা করলেও গবাদিপশুর কথা বিবেচনায় রাখা হয়না। এবিষয় বিবেচনা রাখতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব-রুটিন দায়িত্ব- মোঃ তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আবু সুফিয়ান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক-ভারপ্রাপ্ত- ড.মোঃ আবদুর রউফ এসময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

অমৎস্যজীবীদের কোনভাবেই জলমহল ইজারা না দিতে জেলা প্রশাসকদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

আপডেট সময় : 07:32:19 pm, Tuesday, 18 February 2025