Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

অধস্তন আদালতের কর্মচারীদের কর্মবিরতি জুডিশিয়াল সার্ভিস স্কেলের দাবিতে আন্দোলন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:24:38 am, Monday, 5 May 2025
  • 300 বার পড়া হয়েছে

অধস্তন আদালতের কর্মচারীদের কর্মবিরতি জুডিশিয়াল সার্ভিস স্কেলের দাবিতে আন্দোলন

শওকত আলম, কক্সবাজার

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ডাকে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ আজ সোমবার সকাল ৯:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ- কর্মবিরতি পালন করা হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন। তাদের মূল দাবি হলো—সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানপূর্বক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান। এছাড়া জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডে অন্তর্ভুক্তকরণ, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি, এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে একটি স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে এই শ্রেণির কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় তারা শান্তিপূর্ণ কর্মবিরতির মাধ্যমে তাদের দাবিগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই কর্মসূচি ছিল প্রতীকী। দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে পারেন।
এদিকে, কর্মবিরতির সময় কিছু কিছু আদালতের কার্যক্রমে স্বল্প পরিসরে বিঘ্ন ঘটলেও বিচারিক কার্যক্রম আংশিকভাবে চালু ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

অধস্তন আদালতের কর্মচারীদের কর্মবিরতি জুডিশিয়াল সার্ভিস স্কেলের দাবিতে আন্দোলন

আপডেট সময় : 11:24:38 am, Monday, 5 May 2025