Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:45:44 pm, Monday, 17 February 2025
  • 151 বার পড়া হয়েছে

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ ১৭ ফেব্রুয়ারি -সোমবার-সোসাইটির মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,

“প্রতিযোগিতায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। আজকের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যারা জয়ী হয়েছে, তাদের এই সাফল্য ধরে রাখতে হবে, আর যারা বিজয়ী হতে পারেনি, তাদের আগামীতে জয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। সুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।” যারা পুরস্কার লাভ করেছ আর পুরস্কার লাভ করতে পারোনি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা রাজনীতিবিদ আছি সমাজবিদ আছি প্রত্যেক জায়গায় কম্পিটিশন আছে এবং সেটা থাকবে থাকা উচিত। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজে গঠনমূলক আলোচনা ও সমালোচনার সুযোগ থাকা উচিত, তবে তা যেন প্রতিহিংসার রূপ না নেয় এটা আমাদের মনে রাখতে হবে।

এখান থেকে দুটো শিক্ষা নিতে হবে যারা এখানে আজকে জিতেছ তাদেরকে এই মনোভাব পোষণ করতে হবে আমাদের এই জিতটাকে আমাদের ধরে রাখতে হবে আর আজকে আমরা জিততে পারিনি যারা এই কমিটমেন্ট রাখতে হবে আগামীতে আমরাই জিতব কাজেই এই যে জিতার একটা ধরে রাখার কমিটমেন্ট আরেকটার সামনে জিতব এই কমিটমেন্ট এটা যদি আমাদের সর্বক্ষেত্রে থাকে তাহলে কিন্তু আমরা এই সমাজেকে অনেক কিছু দিতে পারব।

শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন,
শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি স্কুলের জন্য ডাস্টবিন সরবরাহের প্রতিশ্রুতি দেন যাতে শিক্ষার্থীরা নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে পারে এবং শিক্ষার্থীদের প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাচের গ্লাস ও জার ব্যবহারের আহ্বান জানান।
শিশুদের মানসিক স্বাস্থ্য ও সঠিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, প্রতিটি স্কুলে চাইল্ড হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, শিশুদের মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ।
অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যারা তাদের যথাযথ দক্ষতা প্রদর্শন করতে পারে না। চাইল্ড সাইকোলজিস্টের মাধ্যমে তাদের সাইকোথেরাপি দেওয়া হলে তারা ভালো ফলাফল করতে পারবে। প্রতিটি স্কুলে একজন করে সাইকোলজিস্ট থাকা উচিত। সপ্তাহে অন্তত দুদিন তারা ক্লাস নিলে বাচ্চাদের মনোযোগ বাড়বে।”

রেড ক্রিসেন্ট প্রেসিডেন্ট হিসেবে তিনি আরো জানান, আগামীতে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আমি সকল শিক্ষার্থীদের এই ক্যাম্পে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেখানে নতুন করে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।

পরিশেষে, তিনি বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা একটি ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, সবাই মিলে চট্টগ্রামকে আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করব। এই রাষ্ট্রকে আমরা সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণীত করতে পারব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, শ্বেতা চৌধুরী, প্রধান শিক্ষিকা কবিতা চৌধুরী , প্রকৌশলী আবুল কালাম আজাদ, বেলাল হোসেন , শাহ আলম, কাজী সুলতানা ইয়াসমিনসহ বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : 02:45:44 pm, Monday, 17 February 2025