Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:08:10 pm, Saturday, 7 February 2026
  • 28 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী ও ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, কবিতা উৎসব ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার নতুন বাজার চত্বরে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্যের বিভিন্ন শাখা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক, পদক ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক গবেষক ও জীবন জাগরণী সংগীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক। তিনি বলেন, সমাজে সৃজনশীল মানুষ তৈরিতে সাহিত্য সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের সম্মাননা প্রদানের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে।

সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল এবং প্রভাষক এস. রোহাতাব উদ্দিন আহম্মেদ।

সংগঠনের সাধারণ সম্পাদক কবি মাধুরী রাণী সাধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ আজগর আলী, লিনজা আক্তার মিথিলা, রাবেয়া আক্তার মলি, সুকনাথ পাল, সুইটি আক্তার, মোহানা আক্তার রিনি, মিম আক্তার, জান্নাতি খাতুন, মিতু সেন, সমাইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য প্রভাষক এস. রোহাতাব উদ্দিন আহম্মেদকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক, কর্মদক্ষতা ও সাফল্যে কৃষিবিদ নাহিদুল ইসলাম এবং সমাজসেবায় অবদানের জন্য সুকনাথ পালকে হৈম-নরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। এতে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, মাধুরী রাণী সাধু, রাবেয়া আক্তার মলি, তুর্য সাধু, মিতু সেন, মিমিসহ অন্যান্য কবি ও শিল্পীরা।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পী ও এলাকার সুধীজনেরা উপস্থিত থেকে আয়োজনটি প্রাণবন্ত করে তোলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

২৬ বছরের সাহিত্যযাত্রা: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী উদযাপন

আপডেট সময় : 09:08:10 pm, Saturday, 7 February 2026