
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে এক’শ দুই পিস ইয়াবাসহ মো.শাহজালাল ও শরিকুল ইসলাম নামে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাম মিয়ার বাড়ির পার্শ্বের সড়ক থেকে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে তাদের আটক করে পুলিশ ।পরে তাদের দেহ তল্লাশি করে এক’শ দুই পিস ইয়ারা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো.শাহজালাল (৩০) ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবদুর রহমান ও শফিকুল ইসলাম ৫৮)একই গ্রামের মৃত আবদুল কাদির মিয়ার ছেলে।হোমনা থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নির্দেশে থানার এসআই মো. হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ভাষানিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে এক’শ দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।

























