Dhaka , Sunday, 31 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 07:45:02 pm, Sunday, 19 April 2026
  • 21 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তার অফিস কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষ থেকে একটি ৫৬ ইঞ্চি সিসি ক্যামেরা মনিটর, একটি ডিভিআর, একটি রাউটার ও এর আনুষঙ্গিক যন্ত্রাংশ এবং আলমারিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে হাসপাতালের অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন বাদী হয়ে থানায় চুরি মামলা (মামলা নং-১০) রুজু করেন।

অভিযোগের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ তদন্তে নেমে গোপন সংবাদের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার ৫ নং ওয়ার্ডের মান্নান গোলদারের ছেলে ফয়সাল, ৬ নং ওয়ার্ডের সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ এবং ৭ নং ওয়ার্ডের জামাল গাজীর ছেলে বাবু (ওরফে এলিয়েন বাবু।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া রাউটারসহ অন্যান্য মালামালের একটি অংশ উদ্ধার করেছেন। হসপিটাল কতৃপক্ষ উক্ত মালামাল গুলো তাদের চুরি হওয়া মাল বলে নিশ্চিত করেছেন। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান থানা পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে ও মামলাটি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় : 07:45:02 pm, Sunday, 19 April 2026