
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো শেষ হলো সেন্টমার্টিন রাউন্ড সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বগুড়ার মোহাম্মদ রাব্বি রহমান। এছাড়া বগুড়ার ফেরদৌস আলম দ্বিতীয় ও নীলফামারীর মোহাম্মদ মিশকাত আলি তৃতীয় হয়েছেন।
হাজারো পর্যটক ও স্থানীয়দের উপস্থিতিতে এই জমকালো আয়োজন করে কক্সবাজার জেলা ক্রীড়া অফিস।
জাতীয় ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় রোববার (২৯ জানুয়ারি) এই আয়োজন ছিল সেন্টমার্টিনবাসীর জন্য অনন্য এক আকর্ষণ। সেন্টমার্টিন রাউন্ডের এই প্রতিযোগিতা উপভোগ করে দ্বীপে আগত পর্যটক ছাড়াও স্থানীয় বাসিন্দারা।
পরে বিজয়ীদে মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জাতীয় ক্রীড়া পরিদপ্তরের সহকারি পরিচালক এসআইএম ফেরদৌস আলম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈনউদ্দিন মিলকি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























