Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

সিটিসিআরপি সড়কে বদলে যাচ্ছে পাইকগাছার যোগাযোগ চিত্র

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:07 pm, Friday, 9 January 2026
  • 30 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং একটি টেকসই, আধুনিক ও নিরাপদ নগর গড়ে তোলার লক্ষ্যে পাইকগাছা পৌরসভায় বাস্তবায়নাধীন কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)-এর আওতায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সড়কের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। নির্ধারিত সময়ের অনেক আগেই সড়কটির বিটুমিনাস কার্পেটিংসহ প্রায় সব কাজ শেষ।

প্রকল্পের আওতায় নির্মিত ২ হাজার ১৯০ মিটার দীর্ঘ এই সড়কটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাটি ব্রিজের নিচ থেকে লোনাপানি কেন্দ্র অভিমুখে সংযোগ স্থাপন করেছে। সড়কটি চালু হলে পাইকগাছা পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে পাইকগাছা পৌরসভা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির নির্ধারিত প্যাকেজ নম্বর e-GP/CTCRP/PAIK/RD-01।

উন্নয়ন সড়ক প্রকল্পটির মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৮ লাখ ৭ হাজার ৫৩ টাকা ১৯ পয়সা। গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষরের পর ৩০ এপ্রিল ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান “নিশিত বসু” নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সড়কটি নির্মিত হলে পৌর এলাকার সড়ক অবকাঠামোর মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে নাগরিক সেবা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে পাইকগাছা পৌরসভার এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, সিটিসিআরপি প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা একটি জলবায়ু সহনশীল, পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে উঠবে, যা উপকূলীয় এলাকার উন্নয়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

সিটিসিআরপি সড়কে বদলে যাচ্ছে পাইকগাছার যোগাযোগ চিত্র

আপডেট সময় : 07:19:07 pm, Friday, 9 January 2026