Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাহসিকতা ও দুঃসাহসিক ভূমিকার স্বীকৃতি পেলেন ঢাবি’র আহসান 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:16:30 pm, Sunday, 11 January 2026
  • 96 বার পড়া হয়েছে
তৌহিদ বেলাল:
রাজধানীর বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানো ও উদ্ধার কাজে অসাধারণ সাহসিকতা ও দুঃসাহসিক ভূমিকার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটসের গ্যালাট্রি অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছেন কক্সবাজারের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আহসান উল্লাহ। এ বছর সারাদেশ থেকে মাত্র তিনজন এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন।
গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড মূলত সেই সব সদস্যকে প্রদান করা হয়, যারা জীবননাশের ঝুঁকি উপেক্ষা করে অসাধারণ সাহসিকতা, আত্মত্যাগ এবং মানবিক দায়িত্ববোধের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেন। এটি বাংলাদেশ স্কাউটসের অন্যতম সর্বোচ্চ সম্মাননা, যা সাহসিকতা ও মানবিক মূল্যবোধকে স্বীকৃতি দেয়।
এ অর্জনের মাধ্যমে আহসান উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি এবং কক্সবাজার জেলার প্রথম ব্যক্তি হিসেবে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড লাভ করলেন। এর আগে এই সম্মাননা দেশের ইতিহাসে বিশেষভাবে শহিদ মীর মুগ্ধ’র মতো বীর স্কাউটকে দেয়া হয়েছে, যিনি দেশের জন্য অসাধারণ সাহসিকতার নজির স্থাপন করেছিলেন।
জানা যায়, ২০২৩ সালে রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ড দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্তৃত আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমন চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আহসান উল্লাহ জীবননাশের আশঙ্কা উপেক্ষা করে সরাসরি আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আগুন, ধোঁয়া ও বিস্ফোরণের ঝুঁকির মধ্যেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহায়তায় তিনি এগিয়ে যান এবং উদ্ধার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। তার সাহসিক ও মানবিক ভূমিকা পরবর্তীতে কর্তৃপক্ষের মূল্যায়নে বিশেষভাবে প্রশংসিত হয়।
আহসান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (ডিইউআরএস) রিসার্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। গবেষণা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজের প্রতি তার অগাধ নিষ্ঠা তাকে সমাজে একটি শক্তিশালী অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আহসান দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্কাউটসের সঙ্গে যুক্ত থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি এর আগে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি হিসেবে ভারতে আন্তর্জাতিক স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং ২০২৪ সালের নভেম্বরে জাপানে আন্তর্জাতিক স্কাউটিং কর্মশালায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আহসান কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান। তার এ অর্জন স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণার সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় আহসান বলেন, ‘এ সম্মান আমার একার নয়। সেদিন যারা জীবনের ঝুঁকি নিয়ে একসঙ্গে কাজ করেছেন এবং যারা নীরবে সাহস ও দোয়া জুগিয়েছেন, এ স্বীকৃতি তাদের সবার। এটি আমাকে আরো দায়বদ্ধ করে তুলেছে।’
বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে জানানো হয়, আহসানের এ অর্জন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার একটি শক্তিশালী উদাহরণ। সংকটের মুহূর্তে সাহস, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসায় স্কাউটিংয়ের মূল দর্শন এবং তার বাস্তব প্রতিফলন হিসেবেই এ গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সাহসিকতা ও দুঃসাহসিক ভূমিকার স্বীকৃতি পেলেন ঢাবি’র আহসান 

আপডেট সময় : 05:16:30 pm, Sunday, 11 January 2026