Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

সরাইলে মাইক্রো ষ্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ছাত্র তিন প্রতিনিধি আহত, গ্রেপ্তার ৬

  • Reporter Name
  • আপডেট সময় : 03:32:37 pm, Tuesday, 18 March 2025
  • 92 বার পড়া হয়েছে

সরাইলে মাইক্রো ষ্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ছাত্র তিন প্রতিনিধি আহত, গ্রেপ্তার ৬

আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
   
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রো ষ্ট্যান্ডের লোকজনের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছেন। এর সরাইল উপজেলার সমন্বয়ক ইফরান খানের অবস্থা আশঙ্কাজনক। অপর আহতরা হলেন-আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। রোববার রাত ১০ টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ৬ যুবককে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করেছেন। এই ঘটনায় সমন্বয়ক ইফরান বাদী হয়ে সরাইল থানায় হেলাল মিয়া ও বাপন মিয়াসহ ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। 
পুলিশ, মামলা, আহতরা ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে সরাইল-নাসিরনগর সড়কের ধর্মতীর্থ এলাকায় মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সরাইল সদরের ফকিরপাড়ার জাকির মিয়ার ছেলে রাজিব (২৫) ও মো. শাহ আলমের ছেলে পারভেজ (২৪)। এ সময় নাসিরনগর থেকে আসা একটি মাইক্রোবাস ওই দুই যুবককে চাপা দিয়ে দ্রূতগতিতে সরাইলের দিকে পালিয়ে যায়। তারা সড়কে ছিটকে পড়ে আহত হয়। মুঠোফোনে বিষয়টি স্বজনদের জানায় ও মাইক্রোর পিছনে ছুটতে থাকে। স্বজনরা ছুটে এসে মাইক্রো বাসটিকে মাইক্রো ষ্ট্যান্ডে দেখতে পায় ও আটক করে। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা মাইক্রো ষ্ট্যান্ডে পৌঁছে পুলিশকে খবর দেন। ছাত্র প্রতিনিধিরা মাইক্রো বাসটি থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এতে ক্ষুদ্ধ মাইক্রো ষ্ট্যান্ডের লোকজন ছাত্র প্রতিনিধিদের সাথে প্রথমে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হাতাহাতি ও ইটপাটকেল ছুঁড়ায় লিপ্ত হয়ে পড়ে। হঠাৎ ঢিল পড়ে মাইক্রো বাসের একটি গ্লাস ভেঙ্গে যায়। এতে ক্ষুদ্ধ ও উত্তেজিত হয়ে মাইক্রো ষ্ট্যান্ডের লোকজন চুর চুর বলে ছাত্র প্রতিনিধিদের উপর হামলায়। হামলায় তিন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। এরমধ্যে সরাইলের সমন্বয়ক ইফরান খানকে গুরূতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়েই রাতেই সরাইল ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ.) উবায়দুল হক। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়ামসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরাও আহতদের দেখতে জেলা সদর হাসপাতালে ছুটে যান। মামলায় অভিযুক্ত প্রধান আসামী ও মাইক্রো ষ্ট্যান্ডের সভাপতি মো. হেলাল মিয়া বলেন, আমি গত কয়েকদিন ধরে গুরূতর অসুস্থ্য ছেলেকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে ছিলাম। গত দুই দিন ধরে সরাইল ডিজিটাল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করছি। ২৪ ঘন্টা তার পাশে থাকা লাগে। এই ঘটনার সময় আমি ষ্ট্যান্ডে ছিলাম না। হাসপাতালে ছিলাম। কি হয়েছে জানিও না। গাড়িটিও আমাদের ষ্ট্যান্ডের না। বিশ্বরোডের পিয়াসের গাড়ি এটি। আমাকে অযথা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আমার অবস্থানের রেকর্ড ও সিসি ফুটেজও এর প্রমাণ মিলবে। 
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামী করে মামলা হয়েছে। ইতোমধ্যে আমরা ৬ আসামীকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইডি নং-২৬৪ 
০১৭১৫৭৫৬২১০

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

সরাইলে মাইক্রো ষ্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ছাত্র তিন প্রতিনিধি আহত, গ্রেপ্তার ৬

আপডেট সময় : 03:32:37 pm, Tuesday, 18 March 2025