Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র:- আমির খসরু মাহমুদ চৌধুরী গবেষনাধর্মী প্রকাশনী ‘বরুমতির বাঁকে’র লেখক পাঠক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার গাঁজা ও এসকাফ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:07:21 pm, Sunday, 16 November 2025
  • 48 বার পড়া হয়েছে

চঞ্চল,

সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে এলিট ফোর্স র‍্যাব-এর জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে ধারাবাহিকতা বজায় রেখে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১৩), রংপুর, লালমনিরহাট জেলায় দুই দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার রাতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি দল হাতীবান্ধা থানাধীন সিংগীমারী গ্রামের বিহারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার মাদক কারবারি মোঃ আব্দুর রহমান ওরফে ভোলা (৪০)-এর শোবার ঘর তল্লাশি করে ১৫.৬ কেজি গাঁজা এবং ৯৪ বোতল ফেনসিডিল জাতীয় এসকাফ উদ্ধার করা হয়। এসময় ভোলাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এর ২৪ ঘণ্টা না পেরোতেই রবিবার সকাল ৭.১৫ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর-এর অপর একটি দল লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের সরঞ্জামী খলাইঘাট গ্রামে অভিযান চালায়। স্থানীয় মাদক কারবারি মোঃ নবিয়ার রহমান (৬৬)-এর বসতবাড়ি থেকে ১৫.৮ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানকালে নবিয়ার রহমানকেও গ্রেফতার করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে এবং কৌশলে গাঁজা ও ফেনসিডিল জাতীয় মাদকের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে র‍্যাব-১৩-এর এই ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার গাঁজা ও এসকাফ

আপডেট সময় : 08:07:21 pm, Sunday, 16 November 2025