Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে হয়রানীর অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:20:06 pm, Tuesday, 7 April 2026
  • 10 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সময় সরকারি ফি ২৪৩৫ টাকা থাকলেও চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের কোচিং ফির নামে ৪ হাজার টাকার বেশি আদায় করা হয়েছে। কোচিং ফির টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিলেও শিক্ষার্থীদের কোচিং করানো হয় শুধু নামে। এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসলে স্কুল কর্তৃপক্ষ আবারো শিক্ষার্থীদের কাছ থেকে ১৮০০ টাকা করে দাবি করতে থাকে। আর একবার কোচিংয়ের জন্য টাকা দেওয়ার পর আবারো কোচিং ফি নেওয়ার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এদিকে কেউ কেউ দাবি করেছেন, নির্ধারিত অর্থ প্রদান না করলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তাদের পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের সন্তানদের ভালো ফলাফলের আশ্বাস দিয়ে কোচিংয়ে বাধ্য করে কোচিং ফি একবার নেওয়া হয়েছে। কোচিং কয়েকদিন করিয়ে আবারো কোচিং ফি চাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু কোচিং ফি অস্বাভাবিকভাবে বেশি, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য বহন করা কঠিন।”

কয়েকজন শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, কোচিং ক্লাসে উপস্থিত না থাকলে বা নির্ধারিত অর্থ পরিশোধে দেরি হলে শিক্ষকদের কাছ থেকে বিরূপ আচরণের শিকার হতে হচ্ছে।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবীর বলেন, আমি এখন আছি আপনার সাথে পরে কথা বলবো।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায় হলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে হয়রানীর অভিযোগ

আপডেট সময় : 04:20:06 pm, Tuesday, 7 April 2026