Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে মাদ্রাসা দখল, খোলা আকাশে পাঠদান ॥ উদ্বিগ্ন অভিভাবকমহল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:21 pm, Thursday, 9 September 2021
  • 259 বার পড়া হয়েছে

রূপগঞ্জে মাদ্রাসা দখল, খোলা আকাশে পাঠদান ॥ উদ্বিগ্ন অভিভাবকমহল

সুমন এস, নারায়ণগঞ্জ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাক্বওয়া দারুস সুন্নাহ মাদ্রাসা নামে একটি মাদ্রাসা দখলের অভিযোগ উঠেছে। মাদ্রাসাটির কক্ষ দখলে নেওয়ায় খোলা আকাশে শিক্ষার্থীদের পাঠদান চলছে। এতে ছেলেমেয়েদের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক মহল। ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপড় হামলার আশঙ্কা করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা দখলে নেয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। মাদ্রাসা দখলমুক্তের দাবীতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধসহ বড় ধরণের কর্মসূচীর ঘোষণা দিয়েছেন। ঘটনাটি পূর্বাচল উপশহরের ২১ নম্বর সেক্টরের রঘুরামপুর এলাকায় ঘটেছে।
মাদ্রাসার সভাপতি ও ওয়াকফ জমিদাতা মোহাম্মদ মজিবুর রহমান মোল্লাহ জানান, পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে ৫৪ কাঠা জমির উপড়ে মসজিদ ও মাদ্রাসা ছিলো। যেটা অধিগ্রহণ করা হয়নি। বাণিজ্যমেলার জায়গা বৃদ্ধির কারণে তাকে ৪ নম্বর সেক্টরের পরিবর্তে ২১ নম্বর সেক্টরে রাজউকের ৪৫ কাঠা জমিতে স্থানান্তরের নির্দেশ দেন। এরপর গত ২০১৯ সালে ঐ জমিতে মসজিদ ও মাদ্রাসা গড়ে তোলা হয়।
গত কয়েকদিন আগে রাজউকের সীমানা ঘেঁষা ফুলবাড়িয়ারটেক এলাকার আমির হোসেন, আরমান, মজিবুর খাঁন, কাজিমউদ্দিন, আরিফসহ একটি সংঘবদ্ধ চক্র মাদ্রাসা দখলে নিয়ে চারদিকে বাঁশের বেড়া টানিয়ে দেন। এরপর থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশে।
মাদ্রাসার শিক্ষার্থী আসাদুল আল গালিফ, কারিন আহাম্মেদ, মোহাম্মদ আনিছ, বাধন, হাফসা আক্তার, ওম্মে কুলসুম ও আয়শা আক্তার বলেন, স্যার আমাগো মাদ্রাসা দখল কইরা নিছেগা। হের লেইগ্যা আসমানের নিচে লেহাপড়া করতাছি। মাদ্রাসার প্রধান শিক্ষক হাসানুল হক বলেন, আমরা দীর্ধদিন ধরে মাদ্রাসায় লেখাপড়া চালিয়ে আসছি। গত কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন মাদ্রাসা দখলে নিয়েছে। এরপর থেকে ছাত্রছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস চালাচ্ছি।
মুঠোফোনে কথা হয় দখলদারদের একজন আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, তার ৪ নম্বর সেক্টরে মসজিদ মাদ্রাসা ছিলো। পরে রাজউক তাকে ২১ নম্বরে মসজিদ করার জন্য জায়গা বরাদ্দ দেয়। তিনি অতিরিক্ত জায়গা দখলে নিয়ে মাদ্রাসা করেছে। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দখল করেছি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী বদরুল আলম বলেন, রাজউকের ৪ নম্বর সেক্টরের তার জমির গড়ে তোলা মসজিদ-মাদ্রাসার পাশেই বাণিজ্যমেলা। বাণিজ্যমেলা বৃদ্ধির কারণে তার জমি রাজউক বুঝে নিয়ে তাকে ২১ নম্বর সেক্টরে বুঝিয়ে দিয়ে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। বাকী কাজ প্রক্রিয়াধীন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, এমন কোন অভিযোগ পাইনি। যদি পাই অবশ্যই ব্যবস্থা নিবো। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান বলেন, কোন অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখবো

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

রূপগঞ্জে মাদ্রাসা দখল, খোলা আকাশে পাঠদান ॥ উদ্বিগ্ন অভিভাবকমহল

আপডেট সময় : 07:40:21 pm, Thursday, 9 September 2021