Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প নামের মিল থাকায় বিএনপি নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সিলেটে ঈদুল আজহা উপলক্ষে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনীতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক কক্সবাজারের মুফতি মুহিববুল্লাহ হিল বাকী বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি, ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ১ রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলি শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

রূপগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে

  • Reporter Name
  • আপডেট সময় : 03:09:24 pm, Tuesday, 16 May 2023
  • 252 বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অন্যান্য বছরের ন্যায় এবারও এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে। এসএসসি পরীক্ষার ৬টি কেন্দ্র, ৬টি ভেন্যু, দাখিল পরীক্ষার ৩টি কেন্দ্র, ৩টি ভেন্যু, ভোকেশনাল পরীক্ষার ১টি কেন্দ্র, ১টি ভেন্যুতে মোট ৫ হাজার ৮৩৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। নকল মুক্ত পরীক্ষায় অভিভাবকরা খুশি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রূপগঞ্জের এসএসসি পরীক্ষার প্রতি কেন্দ্র ও ভেন্যুতে ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব ও হল সুপার নিয়োজিত রয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভিজিল্যান্স টিম সকল কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন। উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাগণ ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত থেকে থানা ভবন থেকে প্রশ্ন সংগ্রহ করে পুলিশ অফিসারদের সাথে নিয়ে নিজনিজ দায়িত্বরত কেন্দ্র কিংবা ভেন্যুতে চলে যান। পরীক্ষা শুরু হওয়ার ১০/১৫ মিনিট আগে প্রশ্নের প্যাকেট খুলে পরীক্ষার হলে শিক্ষার্থীদের অনুপাতে ভাগ করে রাখেন। পরীক্ষা শুরু হওয়ার ৫মিনিট আগে হলে হলে প্রশ্ন পৌঁছিয়ে দেওয়া হয়। এ প্রক্রিয়া ভেদ করে প্রশ্ন কেন্দ্রে বাহিরে যাওয়ার সুযোগ নেই। এছাড়াও শিক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। প্রবেশপত্র, কলম, স্কেল, রাবার, সাপনার, এনালক হাতঘড়ি ছাড়া বই, খাতা, মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয় না। কক্ষ পরিদর্শকরাও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারে না।
এক স্কুলের শিক্ষার্থী অন্য স্কুলের শিক্ষক কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বে রয়েছেন। কেন্দ্রে দায়িত্বের বাহিরে থাকা কোন শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্য কাউকেই পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় না। পুলিশ ও আনসার কেন্দ্রের গেইটে নিয়োজিত থাকেন। পরীক্ষাকেন্দ্রের আশপাশের ফটোকপির দোকানগুলো আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়। এখানে কোন সিন্ডিকেট নেই। ট্যাগ অফিসারগণ সময়মতো প্রশ্ন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা শেষে ফিরে আসেন। পরীক্ষাকেন্দ্রে কোন অনিয়ম করার সুযোগ নেই। শিক্ষকরা নকল পৌঁছে দেন তা আবার শিক্ষার্থীর জানানোর ঘটনা কাল্পনিক।
রূপগঞ্জের সকল এসএসসি ও দাখিল পরীক্ষাকেন্দ্রে সরকারের নির্ধারিত আইন মেনেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।
জনতা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোক্তার হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে শান্তিপূর্ণভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অনিয়ম করার কোন সুযোগ নেই।
এইচআর মডেল স্কুলের সহকারী কেন্দ্র সচিব শ্রী চরণ দাস বলেন, পরীক্ষা শুরুর আগে কিংবা পরে অভিভাবকদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় না। পরীক্ষা কেন্দ্রে নকল নেই।
কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মুজিবর রহমান বলেন, তল্লাশি করে শিক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করানো হয়। বহিরাগত কাউকেই পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় না।
মুজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী সচিব রিনা আক্তার বলেন, পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শকসহ শিক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশ করতে দেয়া হয় না।
সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব শাহ্ মোঃ নাজমুল হাসান বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। পরীক্ষা চলাকালীন দায়িত্বশীল ছাড়া কাউকেই পরীক্ষার কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভিজিল্যান্স সার্বক্ষণিক পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ করছেন।
ভুলতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডঃ আব্দুল আউয়াল মোল্লা বলেন, রূপগঞ্জের কোন কেন্দ্রেই অনিয়মের ছোঁয়া নেই। নকল নেই। বহিরাগতদের আনাগোনা নেই। দায়িত্বশীল ব্যক্তি ছাড়া কাউকেই কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় না।
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, নকলমুক্ত পরিবেশেই পরীক্ষা চলছে। কোন অনিয়ম করার সুযোগ নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশাসন তৎপর। রূপগঞ্জের সকল কেন্দ্র ও ভেন্যুতে নকলমুক্ত পরিবেশেই পরীক্ষা চলছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল হক বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী সকল নিয়মের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। কোন অনিয়ম করার সুযোগ নেই। অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, পরীক্ষা কেন্দ্রে কোন রাজনৈতিক দলের নেতাদের প্রবেশ করতে দেয়া হয় না। এখানেও তার ব্যতিক্রম নেই। সরকারের নির্দেশিত আইন অনুযায়ী পরীক্ষা চলছে। ব্যাহত হলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। নকল সরবরাহকারী, পরীক্ষা কেন্দ্র নিয়ে অপপ্রচার কিংবা বিভ্রান্তকারীদের ছাড় দেয়া হবে না।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

রূপগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে

আপডেট সময় : 03:09:24 pm, Tuesday, 16 May 2023