Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড়

রুপগন্জে শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:21:15 am, Wednesday, 8 April 2026
  • 23 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

নারায়ণগঞ্জের রুপগন্জের নাওড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গ্রিন টেলিভিশনের ক্যামেরাম্যান শরিয়তউল্লাহ।

খোঁজ নিয়ে জানা যায়
নাওড়ার ৬৮/১ ঠিকানায় অবস্থিত নাওড়া মডেল একাডেমি নামের একটি
শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গেল রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা সাংবাদিকদের জানান, নাওড়া একাডেমির ভেতরে তালাবদ্ধ অবস্থায় একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হামলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে- এমন
তথ্যের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যান গ্রিন টেলিভিশনের সাংবাদিকরা। স্থানীয় সাংবাদিকরা সেই ভবনের সামনে গেলে জানা যায়, হামলা করা হয়েছে গ্রীন টিভির অনুসন্ধান টিমের ওপর; ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ক্যামেরা ইউনিট।

হামলার শিকার গ্রীন টিভির ক্যামেরাম্যান সরিয়তুল্লাহ্ জানান, ভবনটিতে সশস্ত্র সন্ত্রাসী থাকলেও বাইরে পাহারায় ছিলেন দুজন। হাতে ক্যামেরা দেখেই চটে যান; সংবাদকর্মীদের সঙ্গে শুরু করেন বাকবিতণ্ড। অতঃপর বাইরে বেরিয়ে আসে ভেতরে অবস্থানরত সন্ত্রাসীরা।

এরই মধ্যে ঘটনাস্থলে ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার তথ্য পেয়ে নাওড়া এলাকায় ছুটে যায় সংবাদমাধ্যমটির আরেকটি ইউনিট, কিন্তু পুলিশের চোখের সামনেই সংবাদ সংগ্রহকালে কর্তব্যরত গ্রীন নিউজের ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে মারধর শুরু করে। অতঃপর ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিটসহ নানাভাবে হেনস্তা করে ক্যামেরাসহ আনুষঙ্গিক সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়। আর ভয়াবহ এ ঘটনার নেতৃত্ব দেন স্থানীয় সন্ত্রাসী গ্রুপটির কমান্ডিং লিডার শরিয়ত উল্লাহ্। সন্ত্রাসী গ্রুপটিকে পেছন থেকে পরিচালনা করেন একই এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট খাড়া মোশারফ।

স্থানীয় সুত্রমতে, গত ২৮ মার্চ, শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার মাদক সম্রাট মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে গ্রীন নিউজ। ওই খবরের ফলোআপ সংবাদ সংগ্রহ করতে আবারও নাওড়া এলাকায় উপস্থিত হয় গ্রীন নিউজের একটি ইউনিট। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে মোশারফের সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে অতর্কিত হামলার শিকার হয় গ্রীন ‍টিভি নিউজের সদস্যরা।

ওই সময় ওৎপেতে থাকা মোশারফ বাহিনীর সদস্য শরিয়ত উল্লাহ্সহ ১৪ থেকে ১৫ জনের সন্ত্রাসী সদস্যরা অতর্কিত গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা চালায় এবং ক্যামেরা ইউনিট ছিনিয়ে নেয়।

পরক্ষণে ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী গ্রুপটি। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা রূপগঞ্জ থানার এসআই মফিজুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তার উপস্থিতির বিষয়টি তিনি অস্বীকার করেন।

সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার

রুপগন্জে শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা।

আপডেট সময় : 11:21:15 am, Wednesday, 8 April 2026