Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

রামুতে কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা অপহরণ, একজন আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 04:37:38 pm, Thursday, 22 January 2026
  • 19 বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গোদামকটা এলাকায় কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা যুবককে অপহরণ করে নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে।

মুক্তিপণের দাবিতে তাদের গহীন পাহাড়ে আটকে রেখে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। তবে স্থানীয়দের তৎপরতায় আহত অবস্থায় অপহৃত দুই যুবক উদ্ধার হন এবং ঘটনাস্থল থেকে এক অপহরণকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চক্র ভালো কাজের আশ্বাস দিয়ে দুই যুবককে উখিয়ারঘোনায় ডেকে নেয়। পরে পাহাড়ি এলাকায় নিয়ে জিম্মি করে স্বজনদের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। সময়মতো টাকা না পাওয়ায় অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন চালায়।

পাহাড় থেকে ভেসে আসা চিৎকার ও সন্দেহজনক তৎপরতা টের পেয়ে এলাকাবাসী তল্লাশিতে নামেন। এ সময় মূল অভিযুক্ত জিয়াউর রহমান ও বাপ্পীসহ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে রিয়াজুর রহমান (গোদামকটা) নামের এক সদস্যকে হাতেনাতে ধরে ফেলে জনতা।

খবর পেয়ে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে দুপুর সাড়ে ১টার দিকে রামু থানা পুলিশের একটি দল পৌঁছে আটক রিয়াজুর রহমানকে হেফাজতে নেয়। পুলিশ আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

রামুতে কাজের প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা অপহরণ, একজন আটক

আপডেট সময় : 04:37:38 pm, Thursday, 22 January 2026