Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

রাজাপুরে চেয়ারম্যানের বাড়ির সামনে বাগানে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:58:14 pm, Friday, 5 July 2024
  • 94 বার পড়া হয়েছে

রাজাপুরে চেয়ারম্যানের বাড়ির সামনে বাগানে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপুর বাড়ির সামনে একটি কলাবাগান থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার -৫ জুলাই- বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সাতুরিয়া কমিউনিটি ক্লিনিক এলাকার রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মু. আতাউর রহমান। 

পুলিশ জানায়- সকালে বশির নামের একজন ব্যক্তি ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়। ওই ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে দেওয়া হয়। এ ছাড়াও মরদেহের পাশ থেকে একটি ছুরি পাওয়া গেছে। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সাতুরিয়া ইউনিয়নের -ইউপি- চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন- মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয় এবং প্রত্যেকটি ওয়ার্ডের চৌকিদার দিয়ে খবর নিয়েছি। কিন্তু পরিচয় শনাক্ত করতে পারিনি। সীমান্তবর্তী কাউখালি উপজেলার লোকজন মরদেহ দেখেছে- তারাও এ ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।

রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান বলেন- লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আশেপাশের বিভিন্ন থানায় এ লাশটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

রাজাপুরে চেয়ারম্যানের বাড়ির সামনে বাগানে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।।

আপডেট সময় : 02:58:14 pm, Friday, 5 July 2024