Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

  • Reporter Name
  • আপডেট সময় : 03:58:56 pm, Monday, 23 March 2026
  • 53 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

“রাজনীতি কিংবা অন্য যেকোনো কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণের চেয়েও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্তের রং লাল।”
সোমবার (২৩ মার্চ)  নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবীদের মানবিক কাজে উৎসাহিত করার লক্ষ্যে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, “আমি আনন্দ মোহন কলেজে পড়ার সময় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেও নিয়মিত রক্তদান করেছি। রোটার‍্যাক্ট ক্লাবের মতো সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের সেবা করেছি। কলমাকান্দার মতো প্রত্যন্ত অঞ্চলে এমন একটি চমৎকার ফাউন্ডেশন রক্তদান ও সংগ্রহের কাজ করছে দেখে আমি সত্যিই বিস্মিত ও আনন্দিত।”
তিনি শুধু মৌখিক অভিনন্দন না জানিয়ে আগামী দিনে সংগঠনটির যেকোনো মানবিক ও শুভ পদক্ষেপে ব্যক্তিগত এবং প্রশাসনিকভাবে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্থানীয় প্রশাসনকেও এসব স্বেচ্ছাসেবীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
ডেপুটি স্পিকার অসাম্প্রদায়িকতা ও মানবিক ঐক্যের বার্তা দিয়ে বলেন, “আমরা কেউ গারো, কেউ হাজং, কেউ হিন্দু, কেউ বা মুসলমান। কিন্তু একটি জায়গায় আমাদের সবার মিল- ‘সবার রক্তের রং লাল’। মহান সৃষ্টিকর্তা মানবজাতিকে এভাবেই সৃষ্টি করেছেন। তাই, কে-কোন রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী তা না দেখে, কারা মানুষের কল্যাণে কাজ করছে, সেটিই মূল বিবেচ্য হওয়া উচিত।”
তিনি যুব সমাজকে প্রতি তিন-ছয় মাস অন্তর রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রম কেবল রক্তদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ফ্রি মেডিকেল ক্যাম্প বা চক্ষু শিবিরের মতো সেবামূলক কাজে সম্প্রসারিত করার পরামর্শ দেন। এ সময় তিনি বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার মূল্যায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ (Inclusive Society) গড়ে তোলার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলমাকান্দার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপকারভোগী ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ জাম্বিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার এবং উপজেলা এনসিপির সমন্বয়ক আবু কাওসার।
বক্তারা কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী লাল-সবুজ টি-শার্ট পরিধান করে অংশগ্রহণ করেন। এছাড়াও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামালের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সংগঠনের সদস্যরা। একইসাথে ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীকেও তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল তরুণদের মাঝে অন্যরকম উদ্দীপনা ও মানবিক সমাজ গড়ার শপথ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই।

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট সময় : 03:58:56 pm, Monday, 23 March 2026