Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবি পরিষদের নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্বার রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ জনপ্রিয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেন-জি লালমনিরহাটের তীব্র নিন্দা মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর সুস্থ হয়ে বাড়ি ফিরল যমজ শিশু সায়রা ও সায়মা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:54:43 pm, Wednesday, 12 November 2025
  • 50 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাস চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরেছে দশ বছরের যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ চিকিৎসা শেষে আজ বুধবার সকালে দুই শিশুকে বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বিমান দুর্ঘটনায় আহত ৫৭ জনের মধ্যে এ পর্যন্ত ৩৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে তিনজন রোগী চিকিৎসা নিচ্ছেন—তবে তারা সবাই আশঙ্কামুক্ত। একজনকে মানসিক ট্রমা ম্যানেজমেন্টের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বোনের মধ্যে সায়রার ৩০ শতাংশ এবং সায়মার ১৫ শতাংশ শরীরে পুড়ে গিয়েছিল। চিকিৎসা দলের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে তারা সুস্থ হয়ে ওঠে।
ডা. নাসির উদ্দিন বলেন,
“আমাদের চিকিৎসক, নার্স ও স্টাফরা প্রতিটি রোগীর জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাওয়া গেছে। আহত যারা বাড়ি ফিরেছেন, তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং ফলোআপ চিকিৎসা দিচ্ছি।”
তিনি আরও বলেন,
“সিঙ্গাপুর, ভারত, চীন ও যুক্তরাজ্যের যেসব বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন, আমরা তাঁদের প্রতিও কৃতজ্ঞ।”
দুই শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“তাঁদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতার কারণেই আমাদের দুই মেয়েকে আজ আমরা সুস্থ অবস্থায় ঘরে নিয়ে যেতে পারছি।”
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন এবং ১২৪ জন আহত হন। সরকারি তদন্তে দুর্ঘটনার মূল কারণ হিসেবে পাইলটের উড্ডয়ন-ত্রুটি শনাক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর সুস্থ হয়ে বাড়ি ফিরল যমজ শিশু সায়রা ও সায়মা

আপডেট সময় : 03:54:43 pm, Wednesday, 12 November 2025