Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:04:43 pm, Saturday, 7 March 2026
  • 20 বার পড়া হয়েছে

তৌফিক আলম চৌধুরী,

৪ মার্চ কর্ণফুলী উপজেলার জুলধা এলাকায় প্রান্তিক খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Special Program–Development (Agriculture) কার্যক্রমের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা’র জুলধা শাখার উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো: শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইরি ও পোল্ট্রি কনসাল্টেন্ট ডা. রিদুয়ানুল হক চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ সহ সংস্থাটির কৃষি ইউনিটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে গবাদিপশুর আদর্শ বাসস্থান, সুষম খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধসহ প্রাণিসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান আলোচক ডা. মো: শাহাব উদ্দিন উত্তম ব্যবস্থাপনায় গাভী ও হাঁস-মুরগি পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি গবাদিপশুর সুষম খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, নিয়মিত কৃমিনাশক প্রয়োগ এবং সময়মতো টিকাদান কর্মসূচি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্ষুরা রোগ, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন সংক্রমক রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে খামারিদের দিকনির্দেশনা দেন।
এছাড়াও মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ এবং বিশেষ অতিথি ডা. রিদুয়ানুল হক গবাদিপশুর রোগবালাই প্রতিরোধ, ব্রুডিং ব্যবস্থাপনা, প্রজনন ও সঠিক পরিচর্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণের শেষ পর্বে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, মমতা দীর্ঘদিন ধরে নির্ধারিত কর্ম এলাকায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে আসছে। খামারিদের দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি নিয়মিত প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় : 08:04:43 pm, Saturday, 7 March 2026