Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:09 pm, Tuesday, 24 March 2026
  • 51 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে সাইকেলের শোরুমসহ চারটি দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে তাদের কাছে খবর আসে যে বাগানবাড়ি চৌরাস্তা বাজারে আগুন লেগেছে। সংবাদ পেয়ে তারা দ্রুত ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এতে সাইফুল ইসলাম নামে একজনের একটি সাইকেল শোরুম ও দোকান, রনি সাইকেল স্টোর, হালিম সাইকেল স্টোর এবং মুখলেছ সাইকেল স্টোর পুড়ে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, দোকানগুলো টিনশেড ছিল এবং অগ্নিনির্বাপণের প্রাথমিক কোনো ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই।

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

আপডেট সময় : 07:10:09 pm, Tuesday, 24 March 2026