Dhaka , Saturday, 30 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী

মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:04 am, Wednesday, 11 March 2026
  • 43 বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে চাঁদপুর রাবার বাগান এলাকায় শট গান দিয়ে গুলির ভয় দেখিয়ে একটি দরিদ্র গারো পরিবারের বাড়িঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় রাবার বাগানের আনসার সদস্যদের হাতে একজন গারো নারী হেনস্তার শিকার হন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষতে মঙ্গলবার বিকেলে ঘটনাস্হল ঘটনাস্হল পরিদর্শন করেছেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন
জানা যায়, মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানেরর কালাপাহাড় নামক স্থানে শিবলী মাংসাং নামক ভূমিহীন এক গারো মহিলা পাঁচ বছর আগে বাড়িঘর তুলে ১১ সন্তান নিয়ে বসবাস করছেন। ভাঙ্গাচোরা একটি ছোট ঘরে পরিবারের ১৩ সদস্য বাস করা কষ্টকর বিধায় তিন দিন আগে একটি দুই চালা ছাপড়া উঠান। খবর পেয়ে বন শিল্প উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার বিজন কুমার সশস্ত্র আনসারসহ ২০/২৫ জন স্টাফ নিয়ে (সোমবার) বাড়িতে চড়াও হন। ছাপড়া ঘরের ছাউনী ও খুটি ভেঙ্গে ফেলেন। পরিবারের সদস্যদের গালিগালাজ ও ভয়ভীতি দেখান। বাড়ির সব ফলবান গাছ কেটে ফেলেন।
এক ভিডিওতে দেখা যায়, বাড়ির কর্ত্রী শিবলী মাংসাং বাধা দিতে গেলে আনসার সদস্যরা কাপড় ধরে টানাটানি করেন। এক আনসার তাকে গুলি করার জন্য শটগান তাক করেন। অন্যান্যরা সংযত হওয়ার ইঙ্গিত দিলে তিনি গুলি করা থেকে বিরত থাকেন। এ সময় শিবলী মাংসাংকে বাচ্চাসহ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়া হয়।
শিবলীর স্বামী রুমেন খুবি জানান, চাঁদপুর রাবার বাগানের বহু জমি প্রভাবশালীরা জবরদখলে নিয়ে আনারস ও কলা আবাদ করেছেন। বাড়িঘর তুলেছেন। বাগান কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদ করেননি। কিন্তু তার মতো একটি অসহায় পরিবারের ঘরদরজা ভেঙ্গে গুলির ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করছেন। তিনি এর প্রতিকার দাবি করেন। চাঁদপুর রাবার বাগানের আনসার ক্যাম্পের সদস্যরা জানান, উত্তেজনার মুহুর্তে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য শট গান তাক করা হয়েছিল। চাঁদপুর রাবার বাগানের ম্যানেজার আমান উল্লাহ আমান জানান, বাগানের জমিতে নতুন করে ঘর তুলতে বাধা দেয়া হয়। তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার কোন চেষ্টা ছিলনা। বনশিল্প উন্নয়ন সংস্থা মধুপুর জোনের মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, এটি দুঃখজনক ঘটনা। দরিদ্র পরিবারের সাথে এমন আচরণ ঠিক হয়নি। আনসার সদস্যরা বাড়াবাড়ি করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গারো পরিবারটি যাতে ওই বাড়িতে থাকতে পারেন সেই সহযোগিতা করা হবে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দরিদ্র পরিবারটিকে পুনর্বাসন করা হচ্ছে। বেপরোয়া আচরনের জন্য বাগানের আনসার টিমকে বদলীর সুপারিশ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন

আপডেট সময় : 11:58:04 am, Wednesday, 11 March 2026