Dhaka , Saturday, 30 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী

মণিরামপুরে যুবলীগের আহবায়কসহ দুই কাউন্সিলর কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:58:19 pm, Friday, 21 February 2025
  • 108 বার পড়া হয়েছে

মণিরামপুরে যুবলীগের আহবায়কসহ দুই কাউন্সিলর কারাগারে

মণিরামপুর প্রতিনিধি
  
যশোরের মণিরামপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
একই মামলায় আদালত মণিরামপুর পৌরসভার সদ্য সাবেক দুই কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার উপপরিদর্শক -এসআই- মিলন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু আওয়ামীলীগ সরকারের সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মণিরামপুরের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ভাগনে। করোনাকালীন সময়ে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ৫৫৫ বস্তা সরকারি চাল কেলেঙ্কারিতে জড়িয়ে সেই সময় কিছুদিন জেল খেটেছিলেন। মোহাম্মদ আজিম মণিরামপুর পৌরসভার হাকোবা ওয়ার্ডের ও আব্দুল কুদ্দুস জুড়ানপুর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর। তারাও মণিরামপুর উপজেলা যুবলীগ নেতা। এসআই মিলন মোল্লা বলেন, চলতি মাসের ১০ তারিখ রাতে পৌর যুবদল নেতা মিজানুর রহমানের হাকোবা এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই দিন রাতে মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।
উত্তম চক্রবর্তী বাচ্চু, মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুস সেই মামলার এজাহারভুক্ত আসামি।এসআই মিলন বলেন, এই তিনজন আজ বৃহস্পতিবার স্বেচ্ছায় যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।এসআই মিলন আরও বলেন, মিজানুর রহমানের মামলায় ২৫ জন এজাহারনামীয় আসামি আছেন। বাকিদের অনেকে পলাতক রয়েছে। তাঁদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

মণিরামপুরে যুবলীগের আহবায়কসহ দুই কাউন্সিলর কারাগারে

আপডেট সময় : 08:58:19 pm, Friday, 21 February 2025