Dhaka , Sunday, 31 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:31 pm, Thursday, 30 April 2026
  • 46 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেছেন, “সবার পরিচয় আমরা মানুষ, আমাদের সবার রক্তই লাল। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান বা কে বৌদ্ধ- তার ঊর্ধ্বে উঠে আমরা সবাই বাংলাদেশি।” অতীতে রাষ্ট্রীয় সেবাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা হলেও, তিনি ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্যালয়ে তার নির্বাচনী এলাকার (দুর্গাপুর-কলমাকান্দা) ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার পুরোহিতদের খোঁজখবর নেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার সব শ্রেণি-পেশার মানুষ যেন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদ সম্পর্কে প্রত্যক্ষ ও স্বচ্ছ ধারণা অর্জন করতে পারেন, সে লক্ষ্যে পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন পরিদর্শন এবং অধিবেশন দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।তিনি জানান, আজকের ব্রাহ্মণ পুরোহিত প্রতিনিধিদলের আগে খ্রিষ্টান সম্প্রদায়, ইমাম, হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদল এবং দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও সংসদ ভবন পরিদর্শন করেছেন।সংসদ ভবনে আসার সুযোগ করে দেওয়ায় এবং দুর্গাপুরের সন্তান হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নিযুক্ত হওয়ায় ব্যারিস্টার কায়সার কামালের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।১২ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন- বীরেশ্বর চক্রবর্তী, মিন্টু ভাদুরী, অপরেশ চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, বিমল চৌধুরী, উৎপল শর্মা, রতন শর্মা, সুজয় শর্মা, মানিক চক্রবর্তী, কেশব লাল চক্রবর্তী, সজয় চক্রবর্তী এবং সমরেশ চক্রবর্তী।পুরোহিতরা জানান, হিন্দু সম্প্রদায় হিসেবে তারা অনেক সময়ই নানা অবহেলার শিকার হয়েছেন। তবে বর্তমান ডেপুটি স্পীকারের সার্বিক সহযোগিতায় তারা দুর্গাপুরের উন্নয়নে সমানভাবে অংশগ্রহণ করে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে চান। এ সময় তারা ডেপুটি স্পীকারকে ‘রাজা’ সম্বোধন করে তার মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। সম্মাননা স্বরূপ তাকে ‘উত্তরণী’ উপহার দেওয়া হয়। পাশাপাশি প্রতিনিধিদলটি এলাকার পূজামণ্ডপ সংস্কার, পুরোহিত ভাতা চালু এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তার অংশগ্রহণের বিনীত আহ্বান জানান।পুরোহিতদের দাবির পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল আশ্বাস দিয়ে বলেন, এলাকার মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে ভবিষ্যতে বিন্দুমাত্র অবহেলা করা হবে না। ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের কল্যাণে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে মসজিদ, মন্দির ও গির্জার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত অর্থের যাবতীয় তথ্য এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হবে।এছাড়া আলোচনার একপর্যায়ে যুব সমাজকে অবক্ষয় ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে পড়ালেখা, খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতিচর্চা জোরদার করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন ডেপুটি স্পীকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার

আপডেট সময় : 04:13:31 pm, Thursday, 30 April 2026