Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

বাকলিয়ার অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি:- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:42:27 pm, Wednesday, 25 February 2026
  • 32 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

বৃহত্তর বাকলিয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিকল্পিত সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে অর্থনৈতিকভাবে গতিশীল করে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ আবদুল করিম রোডের উন্নয়ন এবং তুলাতলি বাই লেন এলাকার উন্নয়নকাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
প্রায় ২০০০ ফুট দৈর্ঘ্যের এই সড়ক উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য জলাবদ্ধতা নিরসন ও রাস্তার মানোন্নয়ন। প্রকল্পের আওতায় সড়ক পুনর্নির্মাণের পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
মেয়র জানান, ১৯ নম্বর ওয়ার্ডে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে চসিক। এর মধ্যে রয়েছে ইসহাকের পুল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, অসিমিয়া রোডের উন্নয়ন ও বির্জা খালের ওপর কালভার্ট নির্মাণ, চর চাক্তাই মাঠ উন্নয়ন, আহমেদুর রহমান সড়ক উন্নয়ন, মিয়া খান নগর এলাকায় রাস্তা সংস্কার ও খালপাড় রোড উন্নয়ন। এছাড়া মাস্টারপুল থেকে বৌ বাজার সড়ক এবং হাফিজিয়া রোডের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মেয়র বলেন, বাকলিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগ সংকট, সরু রাস্তা ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছিল। আমরা ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছি। সড়ক উন্নয়ন মানেই শুধু যাতায়াত সহজ করা নয়; এটি স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা, শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি এবং সামগ্রিক নগর প্রবাহকে শক্তিশালী করে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে, তার সুফল প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে হবে। উন্নত যোগাযোগ সুবিধা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। বৃহত্তর বাকলিয়াকেও সেই উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করা হচ্ছে।
মেয়র সম্ভাব্য নতুন সড়ক সম্প্রসারণ, সংযোগ সড়ক নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নালা নির্মাণের সম্ভাব্য স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিনসহ কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

বাকলিয়ার অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি:- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 12:42:27 pm, Wednesday, 25 February 2026