Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:28:48 pm, Tuesday, 5 May 2026
  • 118 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

ফরিদপুরে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের বদরপুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক নার্সারির উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ৫০ জনেরও বেশি কৃষক ও কৃষাণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (৫ই মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী অধিবেশনে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতকরণ, আগাছা দমন এবং সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে চারা রোপণের সঠিক সময়, নিবিড় পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো রপ্ত করেন। এছাড়া পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন। তিনি ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি, সঠিক পরিচর্যা, ফলন বৃদ্ধি ও সময়োপযোগী কীটনাশক প্রয়োগের ওপর কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্র্যাকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা সমন্বয়কারী (ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর) মো. আসাদুল্লাহ এবং ব্র্যাক নার্সারির সহযোগী হিসাবরক্ষক অনিমেষ বিশ্বাস।

প্রশিক্ষণে অংশ নেওয়া চরভদ্রাসন উপজেলার কৃষক লিয়াকত আলী বলেন, “ব্র্যাক নার্সারির এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ আধুনিক চাষাবাদের অনেক নতুন তথ্য জানতে পেরেছি, যা আমাদের ফলন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।” রাজবাড়ী থেকে আসা কৃষক খন্দকার সাইফুল ইসলাম জানান, আগে সঠিক পদ্ধতি না জানায় হাড়ভাঙা খাটুনি সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত ফলন পেতেন না। এই প্রশিক্ষণ তাদের সেই হতাশা দূর করে নতুন আশার আলো দেখিয়েছে।

ফরিদপুর সদরের কৃষাণী উপমা রায় ব্র্যাকের এই উদ্যোগকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়ে বলেন, “শুধু পেঁপে নয়, সব ধরনের ফলজ বাগান ও কৃষিকাজে আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশেষ করে ছাদ বাগান ও স্বল্প জায়গায় ফলন বাড়ানোর কৌশলগুলো আমাদের জন্য খুব উপকারী হয়েছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগবালাই নিয়ন্ত্রণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল কৃষক ও কৃষাণীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন।

আপডেট সময় : 06:28:48 pm, Tuesday, 5 May 2026