Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:38:06 pm, Saturday, 11 April 2026
  • 25 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

১৪ এপ্রিল মঙ্গলবার কৃষি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য গাজীপুর হয়ে টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে গাজীপুর মহানগরে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সফরকে সামনে রেখে নগরের উন্নয়ন কার্যক্রম, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত প্রস্তুতি তদারকিতে মাঠে সক্রিয় রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
শনিবার তিনি মহানগরের যোগীতলা ও চান্দনা এলাকায় চলমান রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে ভোগড়া বাইপাস এলাকায় রাস্তার ময়লা অপসারণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম তদারকি করে সংশ্লিষ্টদের আরও গতি ও মান নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে প্রধানমন্ত্রীর সফরের আগেই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রূপ পায়।

সকাল ১১টায় তিনি টঙ্গীর কাঠালদিয়া এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, এ ড্রেনের কাজ সম্পন্ন হলে টঙ্গী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে টঙ্গী কলেজ গেট এলাকায় বর্জ্য অপসারণ ও মশা নিধন কার্যক্রম তদারকি করে তিনি স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর সম্ভাব্য গাজীপুর ও টাঙ্গাইল সফর উপলক্ষে গাছা জোনের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমৃত সূত্রধর, গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় প্রধানমন্ত্রীর সফর সফল, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করতে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নগরের সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সেবা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর গাজীপুরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এটিকে শুধুমাত্র একটি প্রটোকল ভিজিট হিসেবে নয়, বরং নগরের চলমান উন্নয়ন কার্যক্রমকে দৃশ্যমানভাবে উপস্থাপনের একটি বড় সুযোগ হিসেবে দেখছি। তাই প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা, ট্রাফিক শৃঙ্খলা ও নাগরিক সেবার মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে, যাতে গাজীপুর একটি আধুনিক ও পরিকল্পিত নগরীর প্রতিচ্ছবি হিসেবে উঠে আসে।’
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমরা সমন্বিতভাবে কাজ করছি, যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা হচ্ছে।’
সার্বিকভাবে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে গাজীপুর মহানগরে উন্নয়ন, পরিচ্ছন্নতা ও প্রশাসনিক তৎপরতায় নতুন গতি সঞ্চার হয়েছে-যা নগরবাসীর জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : 05:38:06 pm, Saturday, 11 April 2026