Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব

  • Reporter Name
  • আপডেট সময় : 06:59:16 pm, Monday, 30 March 2026
  • 52 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

দেশের সাংবাদিক সমাজের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং বেকার সাংবাদিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ উদ্যোগ গ্রহণে একমত হয়েছে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব। দুই প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় সাংবাদিকদের সার্বিক উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ঐকমত্য গড়ে ওঠে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মিটিং রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকতা পেশা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ডিজিটাল রূপান্তর, অনিশ্চিত কর্মপরিবেশ, আর্থিক নিরাপত্তাহীনতা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের কর্মসংস্থানের অভাব এসব বিষয় এখন সাংবাদিক সমাজের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই বলে মত দেন বক্তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি, অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ এবং নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

পাশাপাশি সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল আরও শক্তিশালী করা এবং অসুস্থ, অসচ্ছল ও প্রবীণ সাংবাদিকদের জন্য সহায়তা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনওয়াজ, সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, উপদেষ্টা ওসমান গণি মনসুর, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং নির্বাহী সদস্য সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী ও ওয়াহিদ জামান।

অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাদের গনি চৌধুরী, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, একেএম মহসীন এবং মাসুমুর রহমান খলিলী।
সভায় আলোচনায় উঠে আসে, তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি, ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, মিডিয়া হাউসগুলোর সঙ্গে সমন্বয় করে কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত করা এবং সাংবাদিকদের জন্য একটি টেকসই ক্যারিয়ার কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা। একই সঙ্গে গণমাধ্যমে পেশাগত মান বজায় রাখতে নীতিনৈতিকতা, তথ্যের নির্ভুলতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা গেলে সাংবাদিকদের স্বার্থরক্ষা আরও কার্যকর হবে। এ ক্ষেত্রে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ করতে পারে বলে মতামত উঠে আসে।

সভায় আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের জন্য স্বাস্থ্যসেবা, বীমা সুবিধা এবং আর্থিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উভয় প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সাংবাদিক সমাজ আরও শক্তিশালী হবে এবং গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর ও ইতিবাচকভাবে বিকশিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই।

পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব

আপডেট সময় : 06:59:16 pm, Monday, 30 March 2026