Dhaka , Thursday, 12 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: কক্সবাজারে রোহিঙ্গা সংশ্লিষ্ট নাশকতা রোধে যৌথবাহিনীর কঠোর অবস্থান রূপগঞ্জ পূর্বাচল উপশহরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া

পুখুরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বাতিল করায় সদরপুরের যাত্রীদের ভোগান্তি 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:58:27 pm, Thursday, 23 January 2025
  • 77 বার পড়া হয়েছে

পুখুরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বাতিল করায় সদরপুরের যাত্রীদের ভোগান্তি 

সদরপুর থেকে শিমুল তালুকদার 
ফরিদপুরের পুখুরিয়া রেলস্টেশনে আন্তনগর ট্রেন না থামার ঘোষণার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া রেলস্টেশনে এলাকাবাসী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে ২৩ মিনিট আটকে রাখা হয়। পরে সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়- ১৭ জানুয়ারি শুক্রবার রেল কর্তৃপক্ষ এক ঘোষণায় -১৯ জানুয়ারি- থেকে আন্তনগর ট্রেন পুখুরিয়া স্টেশনে না থামার ঘোষণা দেয়। কারণ হিসেবে যাত্রীস্বল্পতার কথা বলা হয়। তবে এ ঘোষণা শোনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু রাখার দাবিতে আন্দোলনের ঘোষণা দেন। এলাকাবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে পুখুরিয়া রেলস্টেশনের পার্শ্ববর্তী ব্রাহ্মণকান্দা আবদুস শরীফ একাডেমির শিক্ষার্থীরা এবং সদরপুর ও চরভদ্রাসন উপজেলা থেকে নিয়মিত ট্রেনে যাতায়াত করা যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান- রোববার দুপুর ১২টার দিকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা পুখুরিয়া রেলস্টেশনে জড়ো হয়। তারা লাল পতাকা টানিয়ে রেললাইনের ওপর অবস্থান করে। বেলা ১টা ১৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস পুখুরিয়া স্টেশন অতিক্রম করতে গেলে অবরোধকারীরা ট্রেনটি থামিয়ে দেন। প্রায় ২৩ মিনিট পর ট্রেনে থাকা কর্মকর্তারা পুনরায় মধুমতি এক্সপ্রেস পুখুরিয়া স্টেশনে বিরতির আশ্বাস দিলে দুপুর ১টা ৩৮ মিনিটে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
ব্রাহ্মণকান্দা আবদুস শরিফ একাডেমির এসএসসি পরীক্ষার্থী মার্জিয়া আক্তার বলেন- পুখুরিয়া রেলস্টেশনটি অনেক পুরোনো। এই স্টেশন থেকে অনেক যাত্রী ওঠানামা করেন। হঠাৎ আন্তনগর ট্রেন এখানে থামবে না বলে ঘোষণা আসে। এ অন্যায় ঘোষণা আমরা মেনে নিতে পারি না। এ জন্য আমরা আন্দোলনে গিয়েছি।
সদরপুর উপজেলার বাসিন্দা মাহবুব হোসেন সজিব বলেন- পুখুরিয়া স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণ। সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরিফে অসংখ্য ভক্তবৃন্দ এবং সদরপুর ও চরভদ্রাসন উপজেলার অসংখ্য যাত্রীরা প্রতিনিয়ত এই স্টেশন থেকে রেলপথে আসা-যাওয়া করেন। তাই আন্তনগর ট্রেন এখানে থামাতেই হবে। নাহলে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার যাত্রীদের অনেক ভোগান্তি হবে।
সদরপুর উপজেলার এক শিক্ষার্থী শান্ত হোসেন বলেন- আমরা সদরপুর থেকে নিয়মিত ট্রেনে যাতায়াত করে পুখুরিয়া স্টেশন থেকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে আসা-যাওয়া করি৷ এখানে ট্রেন না থামায় আমাদের বেশি ভাড়া দিয়ে বাসে বা অন্য কোন গাড়িতে যাতায়াতে করতে হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই স্টেশনে ট্রেন থামানো জরুরি। 
তালমা ও পুখুরিয়া রেলস্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন- গত শুক্রবার রেলপথ বিভাগ পুখুরিয়া স্টেশনে আন্তনগর ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেয়। সেদিন থেকেই এ নির্দেশ কার্যকর হওয়ার কথা ছিল। রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস রোববার দুপুরে পুখুরিয়া স্টেশন এলাকায় এলে শত শত লোক ট্রেনটি থামান। ট্রেনের পরিচালকেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি বিবেচনার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪

পুখুরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বাতিল করায় সদরপুরের যাত্রীদের ভোগান্তি 

আপডেট সময় : 08:58:27 pm, Thursday, 23 January 2025