Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাইকগাছায় সেতু ভেঙে নদীতে: জনভোগান্তি চরমে, কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:41:00 pm, Thursday, 6 November 2025
  • 68 বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, পাইকগাছা:

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের সংযোগ সেতুটি ভেঙে পড়ায় দু’এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উলুবুনিয়া নদীর উপর নির্মিত সেতুটি আকস্মিকভাবে ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর ২০০০ সালে তৎকালীন সরকার সেতুটি নির্মাণ করেন। সেতুটি নির্মাণের পর থেকে পুটিমারী ও শামুকপোতা এলাকার জনগণের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছিল। এই সেতুর মাধ্যমে দুই ইউনিয়নের তিনটি বিদ্যালয়, তিনটি বাজার এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করতেন।

কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানান। অবশেষে বুধবার রাতে সেটি ভেঙে পড়লে পুটিমারী ও শামুকপোতা এলাকার মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম বিপাকে।

স্থানীয় বাসিন্দা মিজান সানা বলেন, ব্রিজটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু কেউ তা সংস্কারে এগিয়ে আসেননি। এখন ব্রিজটি ভেঙে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

ঘটনা পরবর্তী বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, এখানে নতুন করে একটি পাকা সেতু নির্মাণ করতে সময়, প্রক্রিয়া ও বরাদ্দ প্রয়োজন। তাই ইউএনও স্যারের নির্দেশনায় আপাতত কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি কাঠের ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

পাইকগাছায় সেতু ভেঙে নদীতে: জনভোগান্তি চরমে, কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ

আপডেট সময় : 08:41:00 pm, Thursday, 6 November 2025