Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পঞ্চগড়ে সাবেক এমপি মেজর রানা ও কাজী নাবিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল- মানববন্ধন ও স্মারকলিপি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:36:21 pm, Monday, 2 September 2024
  • 144 বার পড়া হয়েছে

পঞ্চগড়ে সাবেক এমপি মেজর রানা ও কাজী নাবিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল- মানববন্ধন ও স্মারকলিপি।।

পঞ্চগড় জেলা  প্রতিনিধি।।
পঞ্চগড়ে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর রানা এবং জেমকন গ্রুপের মালিক ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অবৈধ দখল হতে ভূমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার -২ সেপ্টেম্বর- দুপুরে পঞ্চগড় জেলার ভূক্তভোগী সাধারণ বাসিন্দাগণের ব্যানারে জেলা জজকোর্ট এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসেন ভূক্তভোগীরা। এ সময় তারা মেজর রানা ও জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখল, মামলা দিয়ে স্থানীয়দের হয়রানি, মন্দির দখল- নদী দখলের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।  মানববন্ধনে ভুক্তভোগী আলী আমজাদ-মাহজেবিন মনসুর-মুসলেহার রহমান প্রধান ফুলু- মোফাজ্জল হক-বিরেন্দ্রনাথ সিংহ-মখলেসুর রহমান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার তেতুঁলিয়া-সদর ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন।
বক্তারা অবিলম্বে এই দুই সাবেক এমপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ- ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেয়া- তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ দুই এমপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
পরে পঞ্চগড়ের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক -রাজস্ব- আব্দুল কাদের। পরে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে জেমকন গ্রুপের ল্যান্ড এন্ড লিগ্যাল ম্যানেজার কামাল পারভেজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। পরে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি

পঞ্চগড়ে সাবেক এমপি মেজর রানা ও কাজী নাবিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল- মানববন্ধন ও স্মারকলিপি।।

আপডেট সময় : 02:36:21 pm, Monday, 2 September 2024